দেবব্রত ঘোষ: শহরের রাস্তায় বেপরোয়া গতি। সাইকেলে করে যাওয়ার সময়ে বৃদ্ধকে পিষে দিল বাস! হাওড়ায় বেলুড়ে ভয়ংকর সেই দুর্ঘটনার ছবি ধরা পড়ল সিসিটিভি ক্যামেরায়।
পুলিস সূত্রে খবর, মৃতের নাম পরশুরাম যাদব। রোজ যেমন যান, আজ রবিবার তেমনই সাইকেল চালিয়ে কর্মস্থলে যাচ্ছিলেন তিনি। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, জন বস্কো মোড়ের কাছে জিটি রোডে পেরিয়ে রাস্তার উল্টো দিকে যাচ্ছেন তিনি। ঠিক তখন হাওড়া-বালি রুটে একটি বাস পিছন থেকে এসে ধাক্কা মারে পরশুরামকে। মাটিতে পড়ে যান। এরপর ঘাতক বাসটিকেই তাঁকে পিষে দিয়ে চলে যায়। ঘটনাস্থলে মৃত্যু হয় পরশুরামের।এই ঘটনার পর কিছুটা দূরে দিয়ে বাস ফেলে পালান চালক। বাসটিকে বাজেয়াপ্ত করেছে পুলিস। চালকের খোঁজে তল্লাশি চলছে।
এই লিংকে ক্লিক করে দেখুন: https://vodakm.zeenews.com/vod/ZEE_24_GHANTA/220226_DIGITAL_BUS_ACCI_NEW...
দিন কয়েক আগেই পশ্চিম মেদিনীপুরের কেশপুরে পথ দুর্ঘটনায় প্রাণ হারান ২ জন। আহত ৩। স্থানীয় মাইতিগোলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উলটোদিক থেকে এসে ট্রাক ধাক্কা মারে মারুতি ভ্যানে। গাড়িটির সামনে অংশ দুমড়ে-মুচড়ে যায়। গাড়িতে চারজন যাত্রী ছিলেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় ২ জনে। দু'জনকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।
এদিকে এই দুর্ঘটনাকে কেন্দ্র পরিস্থিতি রীতিমতো অগ্নিগর্ভ হয়ে ওঠে। বাম্পারের দাবিতে রাস্তায় মৃতদেহ রেখে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। পরে ঘটনাস্থলে পৌঁছায় মেদিনীপুর কোতোয়ালি থানার বিশাল পুলিস বাহিনী। পুলিস পৌঁছলে পুলিসকে ঘিরেও বিক্ষোভ দেখায় এলাকাবাসীরা। বর্তমানে যথেষ্ট উত্তেজনারা রয়েছে এলাকায়।