সংবাদদাতা, নাগরাকাটা: রবিবার বানারহাট ব্লকের লক্ষ্মীপাড়া চা বাগানে নিজের বাড়িতে তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের সেন্ট্রাল কমিটির সাধারণ সম্পাদক জোসেফ মুন্ডার সঙ্গে বৈঠক করলেন মাইনরিটি কমিশনের স্টেট ভাইস চেয়ারম্যান জন বারলা। বারলা বলেন, এর আগে চা বাগানে কেউই নজর দিত না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে আসার পর লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথী এমনকী চা বাগানে পাট্টা, চা সুন্দরী সহ অনেক কিছু দিয়েছে। তাই এবারে আমরাও মুখ্যমন্ত্রীকে পাঁচটি বিধানসভা জিতে উপহার দেব। জোসেফ মুন্ডা বলেন, এবারে দল যাকেই টিকিট দিক না কেন, আমরা সকলে মিলে ঝাঁপিয়ে পড়ে দিদিকে জেতাব। এদিন জন বারলার সঙ্গে বৈঠকে আমরা একটা রণনীতি তৈরি করলাম। বিশেষ করে চা বাগানে কীভাবে প্রচারে নামব, সেনিয়ে আলোচনা হয়েছে।