• ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা আক্রান্ত ভাঙড়ে, তার গাড়ি লক্ষ্য করে বোমা মারার অভিযোগ
    বর্তমান | ২৩ ফেব্রুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার গাড়ি লক্ষ্য করে বোমা মারার অভিযোগ উঠল। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে পোলেরহাট থানার লক্ষীতলায়। শওকতের অভিযোগ, আইএসএফ আশ্রিত দুষ্কৃতীরা এই কাণ্ড ঘটিয়েছে। পোলেরহাট থানার ৫০০ মিটার দূরে ঘটেছে এই ঘটনা। একটি বোমা ফাটে। একটি বোমা ফাটে। যদিও একটুর জন্য বোমার আঘাত থেকে বেঁচে যান শওকত। তার গাড়ির পিছনে থাকা আর একটি গাড়িতে বোমার স্প্লিন্টার গিয়ে লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় পুলিশ। উদ্ধার হয় আরও দুটি তাজা বোমা।

    ভাঙড়ে নতুন করে অশান্তি শুরু হয়েছে গতকাল শনিবার সন্ধ্যার পর থেকে। অভিযোগ পোলেরহাটের দক্ষিণ গাজিপুরে তৃণমূল কংগ্রেসের একটি মিটিংএ হামলা চালায় আইএসএফ আস্রিত দুস্কৃতীরা। ভাঙড়ের তৃণমূল নেতা খইরুল ইসলাম সহ আক্রান্ত হন অনেকেই। অভিযোগ এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন করে মারধর করা হয় তাদের।

    এই হামলার অভিযোগ জানাতেই পোলেরহাট থানায় গিয়েছিলেন শওকত মোল্লা। অভিয়োগ জানিয়ে ফেরার সময়ই তার গাড়ি লক্ষ করে গোমা ছোড়া হয় বলে দাবি শওকতের। জেড ক্যাটেগরির নিরাপত্তা পান ক্যানিং পূর্বের বিধায়ক। তার পরেও তার গাড়ির উপর হামলা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে ভাঙড়ে।
  • Link to this news (বর্তমান)