• নিম্নচাপের চোখরাঙানিতে বসন্তেই বৃষ্টি! সোম-মঙ্গলে ব্যাপক ভিজবে কলকাতা-সহ ১১ জেলা, নামবে পারদও...
    ২৪ ঘন্টা | ২৩ ফেব্রুয়ারি ২০২৬
  • অয়ন ঘোষাল: সকালের দিকে স্থানীয়ভাবে কুয়াশার সম্ভাবনা। দুপুরের পর থেকে মেঘলা আকাশের পরিমাণ বাড়বে। বসন্তেই বৃষ্টির সম্ভাবনা। আজ থেকেই মেঘলা আকাশ। বৃষ্টির সম্ভাবনা কলকাতাতেও। আজ ও কাল বৃষ্টি বাড়বে। রাজ্যের ১০ থেকে ১১ জেলায় বৃষ্টির সম্ভাবনা। নিম্নচাপের জেরে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ হঠাৎ বৃদ্ধি পাওয়ায় আজ সকালে ঘন কুয়াশার চাদরে ঢাকল কলকাতা। দক্ষিণবঙ্গের উপকূলের জেলায় অতি ঘন কুয়াশা। 

    দৃশ্যমানতা অনেকটাই কমে আসে সকালে। দমদম বিমানবন্দরে দৃশ্যমানতা নেমে যায় ৮৫০ মিটারে। তবে বিমান চলাচলে কোনও প্রভাব পড়েনি। বিশেষ ক্যাট ৩ প্রযুক্তি থাকায় দৃশ্যমানতা কমে এলেও পরিষেবা স্বাভাবিক-ই থাকে। নিম্নচাপের জেরে সর্বনিম্ন তাপমাত্রা আরও সামান্য বাড়তে পারে বলে ইঙ্গিত আবহাওয়া দফতরের। শীতের আমেজ ক্রমশ উধাও। আজ ও কাল মেঘলা আকাশের কারণে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। 

    সিস্টেম


    বঙ্গোপসাগরে সুস্পষ্ট নিম্নচাপ ক্রমশ শক্তি হারাচ্ছে। এটি উত্তর ও উত্তর পূর্ব দিকে অভিমুখ। ক্রমশক্তি হারাবে এই সিস্টেম। তবে উত্তরাখান্ড এবং পশ্চিম অসম সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত রয়েছে। 

    দক্ষিণবঙ্গ


    সকালে হালকা কুয়াশা। পরে পরিষ্কার আকাশ। বিকেলের দিকে মেঘলা আকাশের সম্ভাবনা বেশিরভাগ জেলাতে। সোমবার বৃষ্টি হবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে। মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে। বাকি জেলাতে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। বঙ্গোপসাগরে নিম্নচাপের পরোক্ষ প্রভাবে জলীয় বাষ্প ঢুকবে রাজ্যে। তবে শীতের আমেজ কমছে। রাত ও দিনের তাপমাত্রা স্বাভাবিকের উপরে। মেঘলা আকাশের কারণে এবং বৃষ্টি হলে আজও কাল দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে দিনের তাপমাত্রা কমতে পারে। তবে রাতের তাপমাত্রা বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।

    উত্তরবঙ্গ 


    আজ ও কাল পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। মূলত একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার কারণেই এই বৃষ্টিপাত। বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং জেলাতে। আগামী কয়েক দিনে তাপমাত্রার বড়সড় কোনও পরিবর্তন নেই। আগামী সাত দিন একইরকম থাকবে পারদ। দার্জিলিং ও সংলগ্ন পার্বত্য এলাকায় আগামী কয়েক দিনে ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে তাপমাত্রা। কালিম্পং সহ সমতল সংলগ্ন এলাকায় ১১ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে তাপমাত্রা। শিলিগুড়ি, মালদা ও সংলগ্ন জেলাতে ১৬ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াস থাকবে সর্বনিম্ন তাপমাত্রা।

    কলকাতা 


    সকালে থেকে আংশিক মেঘলা আকাশ। বিকেলের দিকে মেঘলা আকাশের সম্ভাবনা বেশি। জলীয় বাষ্প এবং তাপমাত্রার তারতম্যে সকালের দিকে হালকা কুয়াশা সম্ভাবনা।  আপাতত শুষ্ক আবহাওয়া। হালকা বৃষ্টির সম্ভাবনা বেশি দক্ষিণ ২৪ পরগনা লাগোয়া অংশে। মঙ্গলবার কলকাতা শহরে বৃষ্টির সম্ভাবনা। মেঘলা আকাশের কারণে দিনের তাপমাত্রা কমতে পারে, কিন্তু রাতের তাপমাত্রা ক্রমশ বাড়বে।

    কলকাতার তাপমান 


    আজ সর্বনিম্ন তাপমাত্রা ২০.৬ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.২ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৪১ থেকে ৮০ শতাংশ। 

    ভিন রাজ্যে 


    গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৭.০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছয় তামিলনাড়ুর মাদুরাই এবং অন্ধ্রপ্রদেশের নন্দীগামা ও কুর্নুলে। দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পাঞ্জাবের ভাতিন্দাতে ৮.০ ডিগ্রি সেলসিয়াস। ওদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়া আন্দোলন ও নিকোবর দ্বীপপুঞ্জে। আগামীকয়েক দিন এইরকম আবহাওয়া-ই থাকবে। ২৩ থেকে ২৬ ফেব্রুয়ারি অর্থাৎ আজ সোমবার থেকে এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার শুরু। চলবে বৃহস্পতিবার পর্যন্ত। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা সঙ্গে দু-এক জায়গায় ভারী বৃষ্টি। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বইবে দমকা ঝোড়ো বাতাস।

     

  • Link to this news (২৪ ঘন্টা)