অনলাইনে যুবসাথীর ডকুমেন্ট আপলোডে সমস্যা হচ্ছে? এভাবে কমান Pdf ফাইল সাইজ
আজ তক | ২৩ ফেব্রুয়ারি ২০২৬
অনলাইনে যুবসাথী প্রকল্পে আবেদন করছেন, এদিকে কিছুতেই ডকুমেন্ট আপলোড হচ্ছে না? এই সমস্যার সম্মুক্ষীণ হচ্ছেন অনেক যুবক-যুবতীরাই। ফাইলের সাইজ এবং ফরম্যাট ঠিক না থাকায় আপলোড হতে অনেকেরই সমস্যা হচ্ছে। এক্ষেত্রে কোন ফাইলের সাইজ, কতটা হলে সহজেই আপলোড হয়ে যাবে, জেনে নিন কীভাবে।
জেরক্স করুন: মার্কশিট বা আধার কার্ডের মতো ডকুমেন্টগুলি জেরক্স করান।সেলফ অ্যাটেস্টেট (Self Attestation): এই জেরক্স কপিগুলির নীচের দিকে সই করুন। এটিকে ‘সেলফ-অ্যাটেস্টেড’ কপি বলা হয়।
ডিজিটাল কপি: এবার এই ছবিটি তুলে স্ক্যান করে নিন। ফাইলটির সাইজ যাতে ৩০০ KB-র মধ্যে থাকে
খেয়াল রাখবেন। pdf ফরম্যাটে সেভ করবেন। কীকরে ফাইলের সাইজ ছোট করবেন?
কীকরে ডকুমেন্টের ফাইলের সাইজ ছোট করবেন?
ছবির সাইজ যদি ১ MB বা তার বেশি হয়, তবে চিন্তা করবেন না। অনলাইনেই কীকরে ছোট করবেন?
১. গুগল ক্রোমে গিয়ে যেকোনও একটি ‘JPG to PDF Converter’ খুলুন। ফ্রিতেই PDF Convert করতে পারবেন।
২. ফোনে থাকা সেলফ-অ্যাটেস্টেড ডকুমেন্টের ছবি সিলেক্ট করে আপলোড করুন।
৩. কনভার্ট করার সময় আউটপুট সাইজ বা টার্গেট সাইজ ২৭০-২৮০ KB রাখুন।
৪. এরপর পিডিএফটি ডাউনলোড করে নিন।
৫. ডকুমেন্টের মতো ছবি এবং সিগনেচার আবার পিডিএফ আপলোড করলে চলবে না। এটি ডাইরেক্ট ফরম্যাট হতে হবে JPG এবং সাইজ হতে হবে ৫০ KB-এর নীচে।
৬. পাসপোর্ট সাইজ ছবি বা সাদা কাগজে করা সইের সাইজ হিসেবে ৪০ KB সেট করাই ভালো।
ছবিটি ‘Compress’ করে করলে কোয়ালিটি নষ্ট হবে না। শুধু সাইজ কমে যাবে।
মোবাইলে ফর্ম ফিল-আপ করলে ব্রাউজারে 'Desktop Mode' অন করে নিন। এতে ফাইল আপলোড করতে সমস্যা হবে না।