• AI সামিটে ‘শার্টলেস’ বিক্ষোভে যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার যুব কংগ্রেসের সভাপতি
    এই সময় | ২৪ ফেব্রুয়ারি ২০২৬
  • AI সামিটে ‘শার্টলেস’ বিক্ষোভে এ বার যুব কংগ্রেসের শীর্ষ নেতাকে গ্রেপ্তার করল দিল্লি পুলিশ। মঙ্গলবার ভোরে ভারতীয় যুব কংগ্রেসের জাতীয় সভাপতি উদয় ভানু চিবকে হেফাজতে নেয় শাহের পুলিশ। AI সামিটের শেষ দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে শার্ট খুলে বিক্ষোভ এবং স্লোগান দেওয়ার ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে তাঁকে। এই ঘটনায় মোট গ্রেপ্তারির সংখ্যা দাঁড়াল আট।

    শুক্রবার নয়াদিল্লির ভারত মণ্ডপমে আয়োজিত এআই ইমপ্যাক্ট সামিটের ভিতরে ইন্ডিয়ান ইয়ুথ কংগ্রেসের কর্মীরা ‘শার্টবিহীন’ অবস্থায় বিক্ষোভ দেখান। তাঁরা প্রতিবাদমূলক বার্তা লেখা টি-শার্ট প্রদর্শন করেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে স্লোগান তোলেন। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়। পুদুচেরি এবং ইন্দোরে বিজেপি ও কংগ্রেস কর্মীদের মধ্যে পাল্টা বিক্ষোভ এবং সংঘর্ষের ঘটনাও সামনে আসে।

    বিস্তারিত আসছে...

  • Link to this news (এই সময়)