• রাজ্যের আবেদন খারিজ সুপ্রিম কোর্টে
    বর্তমান | ২৪ ফেব্রুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: পূর্ব মেদিনীপুরের ভূপতি নগর বিস্ফোরণ মামলায় রাজ্যের আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। সোমবার বিচারপতি এম এম সুন্দরেশ এবং বিচারপতি এন কোটেশ্বর সিংয়ের বেঞ্চের মন্তব্য, এনআইএ তদন্ত করলে আপত্তির কী আছে?’ ২০২২ সালের ডিসেম্বর মাসে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছিল পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে। কয়েক জনের মৃত্যু হয়। এই ঘটনায় এন আই এ তদন্তে চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা হয়। গত বছরের ৯ ডিসেম্বর হাইকোর্ট জানিয়ে দেয়, আইন মোতাবেক এই ধরনের অপরাধে থানায় অভিযোগ হলে পুলিশ রাজ্য প্রশাসনকে জানাবে। রাজ্য সেটি কেন্দ্রকে পাঠাবে। এনআইএ তদন্ত করবে কি না, সেই বিষয়ে ১৫ দিনের মধ্যে সিদ্ধান্ত নেবে কেন্দ্র। হাইকোর্টের ওই নির্দেশকেই চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আসে রাজ্য। সোমবার শীর্ষ আদালত সেই আবেদন খারিজ করে দিল।
  • Link to this news (বর্তমান)