লালবাজার সূত্রে জানা গিয়েছে, সোমবার সন্ধ্যায় স্থানীয় কয়েক জন যুবকের সঙ্গে রাজাকে ঘিরে বচসা বাধে। সেই অশান্তির জেরেই রাতে হামলার ঘটনা ঘটে বলে প্রাথমিক অনুমান পুলিশের। অভিযোগ, মধ্যরাতে রাজাকে লক্ষ্য করে পরপর দু’রাউন্ড গুলি চালানো হয়। দু’টি গুলিই তাঁর পায়ে লাগে। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা।
জখম যুবকের বাড়ি তিলজলা রোড এলাকায়। ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়ায়। পুলিশ জানিয়েছে, আহতের বয়ান রেকর্ড করা হচ্ছে এবং অভিযুক্তকে ইতিমধ্যেই শনাক্ত করা হয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।