গাড়িতে যাচ্ছিলেন গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের (Gangster Lawrence Bishnoi) লিগ্যাল টিমের এক আইনজীবী। আচমকাই তাঁর গাড়ি লক্ষ্য করে গুলি চালাল দুষ্কৃতীরা। মঙ্গলবার রাতে দিল্লির ইন্টার স্টেট বাস টার্মিনালের (Delhi’s Inter-State Bus Terminal) কাছে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
আইনজীবীর নাম এখনও জানা যায়নি। পুলিশ জানিয়েছে, এ দিন তিনি গাড়িতে যাচ্ছিলেন। আচমকাই বাইকে পিছু নেয় দুই দুষ্কৃতী। ইন্টার স্টেট বাস টার্মিনালের কাছে তারা গুলি চালাতে শুরু করে। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। তবে গুলির আঘাতে ওই আইনজীবীর গাড়ির পিছনের কাচ ভেঙে গিয়েছে বলে জানা গিয়েছে।
ঘটনার সময়ে বাস টার্মিনালে ছিলেন অনেকেই। গুলির বিকট শব্দে শোরগোল পড়ে যায়। আতঙ্কে ছোটাছুটি শুরু করে দেন যাত্রীরা। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে আসে পুলিশ। এলাকা ঘিরে ফেলে বিশাল বাহিনী। তবে এখনও পর্যন্ত হামলার কারণ জানা যায়নি। ঘটনার তদন্ত চলছে।
বিস্তারিত আসছে...