• ‘অ্যাম্বুল্যান্স দাদা’ দেব, শিয়রে ভোট, শুটিং শেষের ব্যস্ততা সাংসদের
    এই সময় | ২৫ ফেব্রুয়ারি ২০২৬
  • সব্যসাচী ঘোষ, মালবাজার

    অর্ঘ্য বিশ্বাস, ক্রান্তি

    শুটিং করছেন দেব (Dev)। শুটিংয়ে নামতে পারেন আমির খান (Aamir Khan)। কমন ফ্যাক্টর একটাই। 'বাইক অ্যাম্বুল্যান্স দাদা'। পদ্মশ্রী প্রাপক করিমুল হকের বায়োপিকের শুটিং চলছে উত্তরবঙ্গে। এই ছবি তৈরি হতে পারে হিন্দিতেও। সে ব্যাপারে কথাবার্তা এগিয়েছে বলে জানিয়েছেন করিমুল।

    কমন ফ্যাক্টর একটাই। 'বাইক অ্যাম্বুল্যান্স দাদা'। পদ্মশ্রী প্রাপক করিমুল হকের বায়োপিকের শুটিং চলছে উত্তরবঙ্গে। এই ছবি তৈরি হতে পারে হিন্দিতেও। সে ব্যাপারে কথাবার্তা এগিয়েছে বলে জানিয়েছেন করিমুল।

    অসুস্থ মাকে হাসপাতালে নিয়ে যেতে পারেননি অ্যাম্বুল্যান্সের অভাবে। সেই আক্ষেপ বুকে নিয়ে নিজের মোটরবাইককে অ্যাম্বুল্যান্স বানিয়ে ফেলেছিলেন করিমুল। মালবাজারের ক্রান্তির ধলাবাড়ির এই বাসিন্দা কত অসুস্থ মানুষকে যে হাসপাতালে নিয়ে গিয়েছেন, তার ইয়ত্তা নেই। পদ্মশ্রী সম্মানে ভূষিত করিমূলের বায়োপিকের শুটিংয়ে তাঁর ভূমিকায় অভিনয় করছেন সাংসদ দেব। সোমবার থেকে তিনি ঘাঁটি গেড়েছেন উত্তরবঙ্গে। শুরু হয়ে গিয়েছে শুটিং।

    মঙ্গলবার সকাল আটটার কল টাইমে হাজির হয়ে গিয়েছিলেন দেব। প্রথম দিনের শুটিং মালবাজার মহকুমা হাসপাতালের পুরোনো ভবনে। হাসপাতালে ঠিক যে ভাবে করিমুল নিজের মোটরবাইকে করে রোগী নিয়ে আসেন, ঠিক সেই ভাবে অসুস্থ বৃদ্ধাকে নিয়ে এলেন দেব। তাঁকে পাঁজাকোলা করে বাইক অ্যাম্বুল্যান্সে তুললেন।

    সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টানা শুটিং করে যান অভিনেতা-সাংসদ। তাঁর সহ অভিনেতাদের এ দিন তেমন ভাবে ক্যামেরার সামনে দেখা যায়নি। শুটিং ইউনিটের এক সদস্যের কথায়, 'আর কয়েক দিন বাদেই ইলেকশন ঘোষণা হয়ে যাবে। দাদা তখন প্রচারে ব্যস্ত হয়ে পড়বেন। তাই তার আগেই অন্তত নিজের অংশটার শুটিং করে ফেলতে চাইছেন। না হলে সমস্যা দেখা দেবে। ছবির কাজ ঝুলে থাকবে।'

    তারকা অভিনেতাকে দেখতে উপচে পড়া ভিড় ছিল হাসপাতাল চত্বরে। কত দিন এখানে টানা শুটিং করবেন, এ প্রশ্ন করায় দেব হাতজোড় করে বলেন, 'আমাকে এখন এই বিষয়ে কিছু জিজ্ঞেস করবেন না। আগে শুটিং মন দিয়ে শেষ করতে চাইছি।' আজ, বুধবার মালবাজার শহর এবং শহর থেকে ১৩ কিমি তারকা অভিনেতাকে দেখতে উপচে পড়া ভিড় ছিল হাসপাতাল চত্বরে।

    কত দিন এখানে টানা শুটিং করবেন, এ প্রশ্ন করায় দেব হাতজোড় করে বলেন, 'আমাকে এখন এই বিষয়ে কিছু জিজ্ঞেস করবেন না। আগে শুটিং মন দিয়ে শেষ করতে চাইছি।' আজ, বুধবার মালবাজার শহর এবং শহর থেকে ১৩ কিমি দূরে চেল নদীর বালিয়াড়িতে শুটিং হবে বলে জানা গিয়েছে। সেখানেও চিত্রনাট্যে দেবের অংশটা আগে সেরে ফেলা হবে।

    এই সিনেমায় অভিনয় এবং প্রযোজনা, দুটোই করছেন দেব। ফের একটা সম্ভাবনা তৈরি হয়েছে, এই বায়োপিক তৈরি হবে বলিউডেও। এই সম্ভাবনার কথা জানিয়েছেন স্বয়ং করিমুল। অনেক দিন ধরেই মুম্বইয়ে বায়োপিক নিয়ে আলাপ-আলোচনা চলছিল। পরিচালক বিনয় মুদগিল করিমুলের বাড়িতে সাত-আট বছর আগে প্রথমবার আসেন। সেই তখন থেকে। তিনি পরে আবারও ধলাবাড়িতে এসেছেন। সেই সময়ে বলিউডের অভিনেতা ইরফান খানকে করিমুলের চরিত্রটা দেবেন বলে ঠিক করেছিলেন পরিচালক। তবে আচমকা ইরফানের মৃত্যুতে সবটা এলোমেলো হয়ে যায়। থমকে যায় বায়োপিক তৈরির উদ্যোগ। কে মূল চরিত্রে অভিনয় করবেন, তা নিয়ে টানাপড়েন চলতে থাকে।

    এরই মধ্যে টলিউডে করিমুলের বায়োপিক নিয়ে কথাবার্তা শুরু হয়ে গিয়েছিল। ডিসেম্বর মাসে পোস্টার মুক্তি পায়। পরিকল্পনা অনুযায়ী শুটিংও শুরু হয়ে গিয়েছে। করিমুল এ বার তাকিয়ে আছেন বলিউডের দিকে। বলেন, 'মুম্বইয়ের এক পরিচালকের সঙ্গে প্রাথমিক কথা হয়েছে। আগামী এপ্রিল-মে নাগাদ মুম্বই যাওয়ার পরিকল্পনা আছে। বিষয়টা আর একটু দানা বাঁধতে পারে তখন।'

    করিমূলের আশা, চলতি বছরেই শুরু হতে পারে হিন্দি বায়োপিকের কাজ। অন্তত কথাবার্তা পাকা হয়ে যাবে। এই কাহিনিতে সবচেয়ে বড় চমক অবশ্য অন্য জায়গায়। সে কথাটা কিছুটা রেখেঢেকেই বলেন করিমুল। তাঁর কথায়, 'হিন্দির ক্ষেত্রে আমার চরিত্রে অভিনয়ের জন্য আমির খানের নাম উঠে এসেছে। ইরফানের বদলে তাঁকেই ভাবছেন পরিচালক। যদিও এখনও সবটা চূড়ান্ত হয়নি। কয়েক মাসের মধ্যে পরিষ্কার হয়ে যাবে।'

    করিমুলের বাংলা বায়োপিকে তাঁর কর্মজীবনের প্রথম ১২ বছরের কাহিনি তুলে ধরা হচ্ছে। এই অংশের চরিত্রায়নে দেব। করিমূলের পরবর্তী জীবনের কথা হিন্দি ছবির বিষয়বস্তু। এই ভূমিকায় কি দেখা যাবে বলিউডের সুপারস্টার আমিরকে?

  • Link to this news (এই সময়)