১.৩৭ কোটি টাকার বিদ্যুতের কেবল চুরির অভিযোগে চিৎপুরে গ্রেপ্তার ২
বর্তমান | ২৫ ফেব্রুয়ারি ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ১ কোটি ৩৭ লক্ষ টাকা দামের বিদ্যুতের কেবল চুরিতে জড়িত থাকার অভিযোগে দু’জনকে গ্রেপ্তার করেছেন লালবাজারের অ্যান্টি বার্গলারি স্কোয়াডের গোয়েন্দারা। ধৃতরা হল ইব্রাহিম শেখ (৩৭) এবং আসরাফ মোড়ল (৩৪)। গত ১৯ জানুয়ারি কাশীপুর থানা এলাকায় সিইএসসির কাশীপুর জেনারেটিং স্টেশন থেকে এই কেবল চুরি গিয়েছিল বলে অভিযোগ। কাশীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের হওয়ার পর তদন্তে নেমে লালবাজার চিৎপুর থেকে এই দু’জনকে গ্রেপ্তার করেছে। তবে খোয়া যাওয়া কেবল এখনও উদ্ধার হয়নি।