• নাবালিকাকে ধর্ষণ করে ভিডিয়ো পোস্ট, আটক দুই নাবালক
    বর্তমান | ২৫ ফেব্রুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত: নাবালিকাকে ধর্ষণ ও সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার অভিযোগে দুই নাবালককে আটক করল দেগঙ্গা থানার পুলিশ। মঙ্গলবার ধৃতদের বিধাননগরের জুভেনাইল আদালতে তোলা হয়েছে। নির্যাতিতার মেডিক্যাল পরীক্ষাও সম্পন্ন হয়েছে এবং ম্যাজিস্ট্রেটের সামনে তার গোপন জবানবন্দি রেকর্ড করা হয়েছে।

    পুলিশ জানিয়েছে, কয়েকদিন আগে দেগঙ্গা এলাকার এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে এক নাবালকের বিরুদ্ধে। অভিযোগ, ঘটনার সময় অভিযুক্ত নিজের মোবাইলে ছবি ও ভিডিও তুলে রাখে। পরে সে সেই ভিডিও তার এক বন্ধুর কাছে পাঠায়। অভিযোগ, ওই বন্ধুই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেয়। সোমবার নির্যাতিতার পরিবার দেগঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করে।
  • Link to this news (বর্তমান)