• স্কুলশিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার আবেদন অভিভাবকদের
    বর্তমান | ২৫ ফেব্রুয়ারি ২০২৬
  • সংবাদদাতা, বনগাঁ: গৃহশিক্ষকতা করা স্কুলশিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার আবেদন অভিভাবকদের। তাঁদের দাবি, অনেক শিক্ষক বিনা পয়সায় দুঃস্থ ছাত্রছাত্রীদের পড়ান। তাঁদের বিরুদ্ধে যেন কোনো পদক্ষেপ না করা হয়। মঙ্গলবার বনগাঁ অতিরিক্ত জেলা বিদ্যালয় পরিদর্শকের কাছে এমন আবেদন করেন বাগদা এলাকার বেশ কয়েকজন অবিভাবক।

    উল্লেখ্য, সোমবার স্কুলশিক্ষকদের গৃহশিক্ষকতা বন্ধের দাবিতে ডেপুটেশন দিয়েছিলেন গৃহশিক্ষকরা। এনিয়ে বনগাঁ অতিরিক্ত জেলা বিদ্যালয় পরিদর্শক নারায়ণ কবিরাজ বলেন, কোনো শিক্ষক নিয়ম বহির্ভূত কাজ করলে তাঁর বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে। আর গৃহশিক্ষকদের বক্তব্য, কিছু অভিভাবক সন্তানদের পড়াশোনার ক্ষেত্রে স্কুলের শিক্ষকদের কাছ থেকে বাড়তি সুবিধা পেতে চান। তাই তাঁদের হয়ে সওয়াল-সুপারিশ করছেন।
  • Link to this news (বর্তমান)