• চার কোটি টাকার মার্কিন ডলার সহ গ্রেপ্তার তিন
    আজকাল | ২৫ ফেব্রুয়ারি ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: পার্ক স্টিটে মার্কিন ডলার সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের কাছ থেকে চার লক্ষ ৭৫ হাজার মার্কিন ডলার উদ্ধার করা হয়েছে। ভারতীয় মুদ্রায় যার মূল্য প্রায় চার কোটি টাকা। মঙ্গলবার রাতে রফি আহমেদ কিদওয়াই রোডে ধৃত তিন জনের গতিবিধি দেখে সন্দেহজনক ঠেকে পুলিশের। তাঁদেরকে দাঁড় করানো হয়। তল্লাশি চালিয়ে তাঁদের কাছ থেকে বিপুল পরিমাণ আমেরিকান ডলার করা হয়ে। বুধবার ধৃতদের আদালতে পেশ করা হবে।

    পুলিশ সূত্রের খবর, ধৃতদের নাম সায়ন দাস, মহম্মদ আসাদ, ফিরোজ খান। ধৃতেরা সকলেই মুম্বইয়ের বাসিন্দা। প্রত্যেকের বয়স ৩০ বছরের মধ্যে। মঙ্গলবার রাতে পার্ক স্ট্রিট থানার পুলিশ সন্দেহজনকভাবে তিন জনকে ঘোরাঘুরি করতে দেখে। তাঁদের আটক করে জিজ্ঞাসাবাদ করতেই মাথায় বাজ পড়ে পুলিশের। তাঁদের সঙ্গে থাকা ব্যাগ খুলতেই বেরিয়ে আসে থরে থরে সাজানো ডলার। কোথা থেকে এতো বিদেশি মুদ্রা আনা হচ্ছিল তার কোনও ব্যাখ্যা তাঁরা দেখাতে পারেনি। তাঁরা দাবি করেছিলেন যে তাঁরা একটি মুদ্রা এক্সচেঞ্জ অফিসে কাজ করেন। কিন্তু কোনও প্রমাণ দেখাতে পারেননি। এরপরেই তাঁদের গ্রেপ্তার করা হয়। ধৃতদের কাছ থেকে ৪,৭৫,০০০ মার্কিন ডলার এবং ৩,০০,০০০ থাই ভাট উদ্ধার হয়েছে।

    ধৃতদের বিরুদ্ধে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (BNSS)-এর ধারা ৩৫(৩) (সন্দেহজনক গতিবিধি/আটক সংক্রান্ত) এবং ধারা ৩০৩(২)-এর অধীনে মামলা রুজু করা হয়েছে। ধারা ৩০৩(২) অনুযায়ী, অর্থের উৎস প্রমাণিত না হলে তা চুরি বা অসৎ উদ্দেশ্যে সম্পত্তি আত্মসাৎ হিসেবে গণ্য হতে পারে।
  • Link to this news (আজকাল)