• ৩০ ডিগ্রি পার হল বলে! ঘর্মাক্ত দিন কবে থেকে শুরু? পূর্বাভাস
    আজ তক | ২৫ ফেব্রুয়ারি ২০২৬
  • বসন্তে হঠাৎ নেমে আসা বৃষ্টি কলকাতার তাপমাত্রা কিছুটা কমিয়ে দিয়েছিল, কিন্তু সেই স্বস্তির দিন এবার শেষ হতে চলেছে। আলিপুর আবহাওয়া দফতরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, আজ বুধবার থেকেই আকাশ পরিষ্কার হবে এবং রোদের তেজ বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা দ্রুত ওঠে ৩০ ডিগ্রি সেলসিয়াসেরও ওপরে পৌঁছতে পারে।

    গত কয়েকদিনে বঙ্গোপসাগরের ওপর তৈরি নিম্নচাপের প্রভাবে বৃষ্টির কারণে মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি, যা স্বাভাবিকের প্রায় ৩.৭ ডিগ্রি কম। রাতেও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৭ ডিগ্রি, যা স্বাভাবিকের তুলনায় কম। তবে বুধবার সকাল থেকেই আকাশ পরিষ্কার হয়ে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তেজ বাড়বে এবং গরম অনুভূত হতে শুরু করবে।

    আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, আকাশ পরিষ্কার হওয়া মানেই রোদে গরম। পাশাপাশি বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়ারও সম্ভবনা রয়েছে। উত্তরবঙ্গেও বড় কোন তাপমাত্রা পরিবর্তনের ইঙ্গিত নেই; সমতল এলাকা ভ্যাপসা অনুভূত গরমের সম্মুখীন হবে।

    অন্যদিকে, উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে যে নিম্নচাপ ছিল, তা এখন মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তে রূপ নিয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূল সংলগ্ন একটি ঘূর্ণাবর্তও সক্রিয় রয়েছে। এর প্রভাবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বৃহস্পতিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি এবং দমকা হাওয়ার সতর্কতা জারি করা হয়েছে, যেখানে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে হাওয়া বইতে পারে।

     
  • Link to this news (আজ তক)