• দোলের দিন খালি চোখেই দেখা যাবে চন্দ্রগ্রহণ, ঠিক কখন দেখবেন ব্লাড মুন?
    আজ তক | ২৬ ফেব্রুয়ারি ২০২৬
  • ৩ মার্চ বিশ্ব সাক্ষী থাকবে মহাজাগতিক বিস্ময়ের। মনোমুগ্ধকর দৃশ্যটিকে 'ব্লাড মুন' বলা হবে। যা সাধারণত ঘটে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময়ে। সূর্যগ্রহণের ক্ষেত্রে বিশেষ চশমার প্রয়োজন হলেও ব্লাড মুন খালি চোখে, নিরাপদেই দেখা যায়। 

    ব্লাড মুন কখন দেখবেন?
    পূর্ণ চন্দ্রগ্রহণটি হবে ৩ মার্চ। পূর্ণ গ্রহণের পর্যায়ে, যখন চাঁদ সম্পূর্ণ ভাবে লাল ছায়ায় ঢেকে যাবে, সে সময়টি প্রায় ৫৮ মিনিট স্থায়ী হবে। 

    সময়সূচি
    > আংশিক পূর্ণগ্রহণ শুরু হবে বিকেল ৩টে ২০ মিনিটে
    > পূর্ণগ্রহণ শুরু বিকেল ৪টে ৩৪ মিনিটে
    > সর্বোচ্চ গ্রহণ হবে বিকেল ৫টা ৩ মিনিটে। 
    > পূর্ণগ্রহণ শেষ হবে বিকেল ৫টা ৩৩ মিনিটে।

    ব্লাড মুন কোথায় দেখা যাবে?
    মহাজাগতিক এই বিস্ময়কর দৃশ্যটি স্থানভেদে ভিন্ন ভিন্ন সময়ে দেখা যাবে। ভারতে ৩ মার্চের চন্দ্রগ্রহণের সাক্ষী থাকতে পারলে অনবদ্য এক অভিজ্ঞতা হবে বলে মনে করছেন জ্যোতির্বিজ্ঞানীরা। 

    উত্তর-পূর্ব ও পূর্ব ভারতের একাধিক রাজ্য যেমন পশ্চিমবঙ্গ, অসম, অরুণাচল প্রদেশ এবং মেঘালয়ে চাঁদ ওঠার সময়ে পূর্ণগ্রহণের শেষ অংশ দেখা যাবে। বিকেল ৫টা ১৫ মিনিট থেকে ৫টা ৩০ মিনিটের মধ্যে পূর্ব দিগন্তে এক তামাটে লাল চাঁদ উঠবে। 

    দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু সহ দেশের বাকি অংশে পূর্ণগ্রহণ পর্ব চাঁদ ওঠার আগেই শেষ হয়ে যাবে। তবে আংশিক গ্রহণ দেখা যাবে। প্রায় সন্ধ্যা ৬টা ২০ নাগাদ চাঁদ ওঠার সময়ে তার সাক্ষী থাকবে এই শহরের বাসিন্দারা। 

    ভারতে চাঁদের লাল আভা দেখতে হলে এমন একটি উঁচু স্থান বেছে নিতে হবে, যেখান থেকে পূর্ব দিগন্ত সম্পূর্ণ খোলা ও বাধাহীনভাবে দেখা যায়। পরিষ্কার আকাশ থাকলে এই বিরল ও অপূর্ব দৃশ্য উপভোগ করা যাবে খালি চোখেই।

     
  • Link to this news (আজ তক)