• রাজ্যের মুখ্যমন্ত্রীর সরকারি অ্যাকাউন্ট হ্যাক!
    আজকাল | ২৬ ফেব্রুয়ারি ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: একদিকে যেমন বাড়ছে সোশ্যাল মিডিয়া নির্ভরশীলতা, একইসঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সাইবার অপরাধের তালিকা। বৃহস্পতিবার যে তথ্য সামনে এসেছে, তাতে একপ্রকার হইচই। সূত্রের খবর, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সরকারি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। 

    কী এই 'সরাসরি মুখ্যমন্ত্রী' পেজ? 

    রাজ্যের মানুষের কথা শোনার জন্য, অভাব-অভিযোগ শোনার জন্য শুরু হয়েছিল 'সরাসরি মুখ্যমন্ত্রী'। 'সরাসরি মুখ্যমন্ত্রী'র ইনস্টাগ্রাম পেজ ছিল। ওই পেজটি হ্যাক হওয়ার অভিযোগ ওঠে। সূত্রের খবর, যারা ওই পেজটি চালনা করতেন, তাঁরাই থানায় হ্যাকিংয়ের অভিযোগ দায়ের করেন।  

    জানা গিয়েছে, ওই সংস্থা বিধাননগর সাইবার ক্রাইম থানায় মঙ্গলবার অভিযোগ দায়ের করে। সূত্রের খবর, ওই পেজটি হ্যাক করে হ্যাকাররা অন্তত ৮৭ জনকে মেসেজ পাঠায়। তার মধ্যে কলকাতা পুলিশ এবং এগিয়ে বাংলা-র পেজগুলিও রয়েছে বলে জানা গিয়েছে প্রাথমিকভাবে। 
  • Link to this news (আজকাল)