• দোলার দিনও খোলা থাকবে মদের দোকান, কখন থেকে?
    আজ তক | ২৬ ফেব্রুয়ারি ২০২৬
  • আর কিছুদিন পরই দোলযাত্রা। রঙের উৎসবে মাতোয়ারা হবে আট থেকে আশি। বন্ধু-বান্ধবদের সঙ্গে এই দিন উদযাপন করতে একটু-আধটু সুরাপান করে থাকেন অনেকেই। ফলে স্বাভাবিক ভাবেই সুরাপ্রেমীদের প্রশ্ন, দোলের দিন কখন খোলা মদের দোকান? 

    আগামী ৩ মার্চ পালিত হবে দোল উৎসব। তবে সেই দিন কি ড্রাই ডে? মদ কি মিলবে না? অনেকেই এই বিষয়টি নিয়ে দোলাচলে রয়েছেন। 

    ড্রাই ডে নিয়ে পশ্চিমবঙ্গের আবগারি দফতরের বিশেশ নিয়ম রয়েছে। বছরের শুরুতেই ড্রাই ডে-র তালিকা প্রকাশ করা হয় সংশ্লিষ্ট দফতরের তরফে। মূলত যে দিনগুলিতে রাজ্যে মদ কেনা-বেচা বন্ধ রাখা হয়, সেগুলিকেই বলা হয় ড্রাই ডে। প্রতি বছরই আবগারি দফতরের নিয়ম অনুযায়ী নির্দিষ্ট ৪ দিন ড্রাই ডে থাকে রাজ্য জুড়ে। অর্থাৎ সেই দিনগুলি ঝাঁপ বন্ধ থাকে মদের দোকানগুলির। দোলও কি সেই তালিকায় পড়ছে? স্বাভাবিক ভাবেই এ প্রশ্ন আসবে সুরাপ্রেমীদের মনে। 

    উল্লেখ্য, আবগারি দফতরের নিয়ম অনুযায়ী, দোলের দিন সম্পূর্ণ ড্রাই ডে নয়। অর্থাৎ মদের দোকান খোলা থাকলেও তা নির্দিষ্ট সময়ের জন্য। দিনের যে কোনও সময়ে মদের দোকানে গেলে নিরাশ হতে হবে। তাহলে কখন খোলা থাকবে মদের দোকান? 

    আবগারি দফতরের বিজ্ঞপ্তি অনুায়ী, রঙের উৎসবের দিন (রাজ্যের সরকারি ছুটি যেদিন) দুপুর ২টো পর্যন্ত মদ কেনা-বেচা বন্ধ রাখা হয়। এ বছরও তেমনটা হবে। অর্থাৎ আগামী ৩ মার্চ, মঙ্গলবার, দুপুর ২টোর পর মদের দোকানগুলি খুলে যাবে রাজ্যের সর্বত্র। তার আগে মদ কেনা-বেচা করলে তা দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে। 

    সকালের দিকেই সাধারণত দোল উৎসব পালন করে থাকেন জন সাধারণ। সেই কারণে, ওই সময়টায় মদের দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারের তরফে। যাতে কোনওরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তাই দুপুর ২টো পর্যন্ত মদ কেনা-বেচা নিষিদ্ধ থাকে। দোলের আগের দিন রাত সাড়ে ১০ টা পর্যন্ত খোলা থাকবে সমস্ত মদের দোকান। পরের দিন সকাল থেকে মদের দোকান বন্ধ থাকার জন্য আগের দিন রাতে ১০টা পর্যন্ত খোলা রাখা হয় দোকান। অর্থাৎ সুরাপ্রেমীরা আগের রাতেই লাইন দিয়ে স্টক করে রাখতে পারেন প্রিয় হুইস্কি, ভদকা কিংবা বিয়ার। 

    তবে দোলে অর্ধদিবস খোলা থাকলেও রাজ্যে ৪ দিন সম্পূর্ণ ড্রাই ডে। যে তালিকায় রয়েছে ২৬ জানুয়ারি, সাধারণতন্ত্র দিবস, ১৫ অগাস্ট স্বাধীনতা দিবস, ২ অক্টোবর গান্ধী জয়ন্তী এবং মহরমের দশম দিন। কেবলমাত্র রঙের উৎসবের দিনই এই নিয়মে কিছুটা শিথিলতা রয়েছে। দুপুরের পর থেকে শাটার উঠে যায় মদের এফএল শপগুলিতে। তবে এই হাফ বেলাতেই যা ব্যবসা হয় তাতে প্রতি বছর আবগারি দফতর রেকর্ড ভাঙে। 

     
  • Link to this news (আজ তক)