সবংয়ে তৈরি হবে বিপণন কেন্দ্র, সরাসরি ফসল বিক্রির সুযোগ কৃষকদের
দৈনিক স্টেটসম্যান | ২৬ ফেব্রুয়ারি ২০২৬
এই শিলান্যাসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক মানসরঞ্জন ভুঁইয়া। তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় সাধারণ মানুষের কথা ভাবেন। রাস্তা সম্প্রসারণের জন্য যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের পুনর্বাসনের প্রতিশ্রুতি রক্ষা করতেই এই প্রকল্প বাস্তবায়িত করা হচ্ছে।’
এছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক গীতা ভুঁইয়া, তৃণমূল নেতা বিকাশ ভুঁইয়া, মৌসুমী দাস, বাবুলাল মাইতি, পার্থপ্রতিম মাইতি এবং সবংয়ের সমস্ত অঞ্চলের প্রধান এবং উপ-প্রধানেরা। গোটা অনুষ্ঠানটি পরিচালনা করেছেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আবু কালাম বক্স।
প্রশাসন সূত্রে খবর, এই বিপণন কেন্দ্র চালু হলে সবংয়ের কৃষকরা সরাসরি তাঁদের উৎপাদিত ফসল সেখানে বিক্রি করতে পারবেন। ফলে দালালচক্রের দৌরাত্ম্য কমবে এবং চাষিরা ফসলের জন্য ন্যায্য দাম পাবেন। শুধু সবং নয়, আশেপাশের আরও ছয়টি ব্লকের কৃষকরাও এই সুবিধা নিতে পারবেন বলে জানানো হয়েছে।
তেমাথানি-পটাশপুর রাজ্য সড়ক সম্প্রসারণের সময় বহু দোকান ভেঙে ফেলা হয়েছিল। সেই সময় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনের আশ্বাস দিয়েছিল প্রশাসন। নতুন এই মার্কেট কমপ্লেক্সে উচ্ছেদ হওয়া ব্যবসায়ীদের জন্য দোকানের ব্যবস্থা করা হবে। ফলে বহু ক্ষুদ্র ব্যবসায়ী নতুন করে কাজ শুরু করার সুযোগ পাবেন। প্রশাসনের মতে, কৃষি ও ক্ষুদ্র ব্যবসা, দু’ক্ষেত্রেই এই বিপণন কেন্দ্র ইতিবাচক প্রভাব ফেলবে। বেচারাম মান্না বলেন যে এই বিপণনকেন্দ্রটিতে সবংয়ের মাদুর বিক্রি করার জন্য দোকান খোলা হবে এবং এখানে সবংসহ ৬টি ব্লকের কেনাকাটা জমে উঠবে। এই কমপ্লেক্সটি হবে চার তলা।