• এসআইআর আতঙ্কে মৃত্যু: ৬১ পরিবারের সদস্যদের দেওয়া হবে হোমগার্ডের চাকরি
    বর্তমান | ২৬ ফেব্রুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এসআইআর আতঙ্কে প্রাণ হারিয়েছেন এমন ৬১ জনের পরিবারের একজন করে সদস্যকে হোমগার্ডের চাকরি দিচ্ছে রাজ্য সরকার। স্বাস্থ্য, শিক্ষা, নগরোন্নয়ন-সহ বিভিন্ন দপ্তরে মোট ৬৬টি পদে নিয়োগের ছাড়পত্র দিয়েছে মন্ত্রিসভা। যার মধ্যে রয়েছে বাকরেশ্বর উন্নয়ন কর্তৃপক্ষ, মুক্তিমপুর উন্নয়ন কর্তৃপক্ষ, পাথরচাপড়ি উন্নয়ন কর্তৃপক্ষ, ফুরফুরা শরিফ উন্নয়ন কর্তৃপক্ষ এবং তারকেশ্বর উন্নয়ন কর্তৃপক্ষে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট প্ল্যানারের ৫টি পদ সৃষ্টি হয়েছে।

    পশ্চিমবঙ্গ পৌর পরিষেবা কমিশনের মাধ্যমে কলকাতা পুরসভার স্বাস্থ্য দফতরে মেডিকেল অফিসারের (জেনারেল) ৪১টি শূন্যপদ সরাসরি নিয়োগের ছাড়পত্র দিয়েছে মন্ত্রিসভা। কলকাতার এআইডব্লিউসি বুনিয়াদি বালিকা উচ্চ বিদ্যালয়ের উচ্চ মাধ্যমিক বিভাগে ৭টি নিয়মিত শিক্ষক পদ সৃষ্টি ও পূরণের প্রস্তাব পাশ হয়েছে। শিলিগুড়ি পুরনিগমে সহকারী প্রকৌশলীর (সিভিল) ৩টি নতুন পদ সৃষ্টি হয়েছে। এছাড়াও, পশ্চিমবঙ্গ রাজ্য ঔষধ নিয়ন্ত্রণ ও গবেষণাগারে জুনিয়র সায়েন্টিফিক অফিসার ১টি, সিনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট ৫টি এবং জুনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট ৪টি পদ পূরণের প্রস্তাব পাশ হয়েছে।
  • Link to this news (বর্তমান)