• এপ্রিল থেকে বাধ্যতামূলক ই-২০ পেট্রল
    বর্তমান | ২৭ ফেব্রুয়ারি ২০২৬
  • নয়াদিল্লি: আগামী ১ এপ্রিল থেকে দেশের সব পাম্পে বাধ্যতামূলকভাবে বিক্রি করতে হবে ২০ শতাংশ ইথানল মিশ্রিত পেট্রল। গত ১৭ ফেব্রুয়ারি এ সংক্রান্ত নির্দেশিকা জারি করেছে পেট্রলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক। জানানো হয়েছে, ই-২০ পেট্রলকে (২০ শতাংশ ইথানল মিশ্রিত) ব্যুরো অব ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসের (বিআইএস) ঠিক করে দেওয়া মান বজায় রাখতে হবে। জ্বালানিতে ন্যূনতম রিসার্চ অকটেন নম্বর (আরওএন) হবে ৯৫। সাধারণত ইঞ্জিনের ‘নকিং’ বা প্রি-ইগনিশন প্রতিরোধ করার ক্ষেত্রে জ্বালানির কার্যকরিতা পরিমাপ করতে ব্যবহার করা হয় আরওএন। আরওএন ৯৫ বা তার বেশি হলে ইঞ্জিনের স্থিতিশীলতা বৃদ্ধি পায়। ব্যতিক্রমী ক্ষেত্রে তেল সংস্থাকে এই শর্ত থেকে ছাড় দেওয়া হবে বলে জানিয়েছে কেন্দ্র।
  • Link to this news (বর্তমান)