• ভোটের আগে রাজ্যে ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
    দৈনিক স্টেটসম্যান | ২৭ ফেব্রুয়ারি ২০২৬
  • সবচেয়ে বেশি বাহিনী নামানো হচ্ছে উত্তর ২৪ পরগনায়। তিনটি পুলিশ জেলা ও দু’টি কমিশনারেট মিলিয়ে সেখানে মোতায়েন করা হচ্ছে মোট ৩০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এই গুরুত্বপূর্ণ জলোর দায়িত্বে থাকছেন শালিনি তুলসন ও সরভানু ঘোষাল। কলকাতাতেও নামছে ১২ কোম্পানি। মুর্শিদাবাদের দুই পুলিশ জেলায় ১৬ কোম্পানি, হাওড়ায় কমিশনারেট ও পুলিশ জেলা মিলিয়ে ১৫ কোম্পানি এবং দক্ষিণ ২৪ পরগনার তিন পুলিশ জেলায় ১৫ কোম্পানি বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    পূর্ব মেদিনীপুর ও হুগলিতে ১৪ কোম্পানি করে বাহিনী পাঠানো হচ্ছে। মালদহ ও নদিয়ায় (দুই পুলিশ জেলা মিলিয়ে) ১২ কোম্পানি করে, উত্তর দিনাজপুরে ১১ এবং দক্ষিণ দিনাজপুরে ১০ কোম্পানি মোতায়েন করা হবে। দার্জিলিঙের পার্বত্য এলাকা ও শিলিগুড়ি মিলিয়ে ৯ কোম্পানি, কোচবিহারেও ৯ কোম্পানি বাহিনী নামছে। পূর্ব বর্ধমানে ৮ কোম্পানি। বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর ও জলপাইগুড়িতে ৭ কোম্পানি করে বাহিনী মোতায়েন করা হচ্ছে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)