• অন্য যুবকের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিয়ো দেখে প্রশ্ন স্বামীর, মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার
    এই সময় | ২৭ ফেব্রুয়ারি ২০২৬
  • এই সময়, রায়গঞ্জ: স্ত্রীর এক যুবকের ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিয়ো (Intimate moment video) দেখে শ্বশুরবাড়ির লোকেদের কাছে জানতে চান স্বামী। বাপেরবাড়ির লোকেরা মেয়েকে এ ব্যাপারে প্রশ্ন করেন। এ নিয়ে নিজের বাবা-মায়ের সঙ্গে বচসা হয় তরুণীর। তার পরেই মহিলার ঝুলন্ত দেহ (Hanging Body of Woman) উদ্ধার হলো বাপের বাড়িতে। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ ব্লকের জগদীশপুর এলাকায়।

    ওই এলাকার বাসিন্দা ১৯ বছরের রহিমন খাতুনের সঙ্গে বিয়ে হয় রায়গঞ্জের ভাটোলের গোপালপুরের বাসিন্দা ২০ বছরের সাম মহম্মদের। সাম কেরালায় পরিযায়ী শ্রমিকের (Migrant Worker) কাজ করেন। বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে বিভিন্ন বিষয়ে অশান্তি লেগে থাকত। গাজোল কলেজের প্রথম বর্ষের ছাত্রী রহিমন দিন পনেরো আগে জগদীশপুরে নিজের বাড়ি চলে আসেন। তিন দিন আগে কেরালা থেকে ফেরেন সাম। স্ত্রীকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি শ্বশুরবাড়িতে যান। রহিমন তাতে রাজি হননি।

    তারপরেই বুধবার এক যুবকের সঙ্গে স্ত্রীর ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিয়ো দেখে তা নিয়ে শ্বশুরবাড়ির লোকেদের কাছে ছবির সত্যতা জানতে চান তিনি। মৃতার ভাই মোবারক হোসেন বলেন, 'একটি ভিডিয়ো নিয়ে বাড়িতে অশান্তি হয়েছিল। ভোরবেলায় দিদির ঝুলন্ত দেহ উদ্ধার হয়।' মৃতার স্বামীর কথায়, 'আমি শুধু ভিডিয়োটি দেখিয়ে জানতে চেয়েছিলাম ওটা সত্যি কি না। তারপরেই এই ঘটনা।'

  • Link to this news (এই সময়)