• WB Earthquake: কলকাতা ও হাওড়া-সহ বাংলার বিস্তীর্ণ এলাকায় ভূমিকম্প, প্রভাব কতটা ভয়াবহ?
    এই সময় | ২৭ ফেব্রুয়ারি ২০২৬
  • Big Breaking:  কলকাতায় অনুভূত ভূমিকম্প। শুক্রবার দুপুর ১টা বেজে ২৩ মিনিট নাগাদ পরপর কেঁপে ওঠে কলকাতা। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৫। হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। বহু শহরবাসীর মোবাইলে ভূমিকম্প সংক্রান্ত নোটিফিকেশন এসেছে।

    এ দিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে। কলকাতা ও লাগোয়া এলাকার একাধিক সরকারি অফিস, ব্যাঙ্ক, হাসপাতালে ভূমিকম্প অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গে আতঙ্ক ছড়ায়। সবাইকে রাস্তায় নামিয়ে নিয়ে আসা হয়। ফাঁকা করে দেওয়া হয় সব অফিস।

    European Mediterranean ⁠Seismological Centre বলছে কম্পাঙ্ক ৫.৪। উৎস বাংলাদেশে মাটির ৩৫ কিলোমিটার গভীরে। অন্যদিকে NCS বলছে উৎস মাটির ১০ কিলোমিটারে গভীরে, এর উৎসস্থল। রিখটার স্কেলে কম্পাঙ্ক ৫.৫।

    আপাতত মনে করা হচ্ছে বাংলাদেশের কোনও একটি জায়গা ভূমিকম্পের উৎসস্থল। বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রের খবর, সে দেশের সাতক্ষীরা এলাকা ভূমিকম্পের উৎসস্থল। বাংলাদেশেও একাধিক জায়গায় ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৪।

    United States Geological Survey (USGS)-এর সূত্র অনুযায়ী, বাংলাদেশ ভূমিকম্পের উৎসস্থল। টাকি থেকে ২৬ কিলোমিটার দূরে রয়েছে ভূমিকম্পের কেন্দ্রস্থল। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা দেখিয়েছে ৫.৩। মাটি থেকে ৯.৮ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎসস্থল।

  • Link to this news (এই সময়)