নির্বাচন কমিশনের ওয়েবসাইটে (eci.gov.in) অথবা ভোটার সার্ভিস পোর্টালে গেলে SIR চূড়ান্ত তালিকা দেখা যাবে। শনিবার দুপুর ২টোর মধ্যে অনলাইনে তালিকা চলে আসবে। সেখান থেকে ভোটার কার্ডের এপিক নম্বর দিয়ে তালিকায় নাম রয়েছে কিনা দেখা যাবে বলে জানালেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল।
CEO অফিস থেকে ৮টি স্বীকৃত রাজনৈতিক দলগুলি প্রতিনিধিরা পেনড্রাইভ পাবেন। DEO অফিস থেকে তালিকার ২টি করে হার্ডকপি স্বীকৃত রাজনৈতিক দলগুলিকে দেওয়া যাবে। এছাড়াও, সাধারণ মানুষ DEO অফিস, SDO অফিস, BDO অফিসে রাখা তালিকার হার্ড কপি দেখতে পাবেন।
চূড়ান্ত ভোটার তালিকা কেমন দেখতে হবে, সেটাও জানিয়েছেন সিইও মনোজ কুমার আগরওয়াল। তিনি জানিয়েছেন, ওই ভোটার তালিকায় কারও নাম অ্যাডজুডিগেশন-এর অধীনে থাকলে, তালিকায় নামের উপরে সেই চিহ্ন দেওয়া থাকবে। যার নাম বাদ গিয়েছে, তার নামের উপরে deleted লেখা থাকবে বলে জানানো হয়েছে।