• শর্তসাপেক্ষে বিজেপির ‘পরিবর্তন যাত্রা’র অনুমতি দিল হাইকোর্ট
    বর্তমান | ২৮ ফেব্রুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শর্তসাপেক্ষে পশ্চিমবঙ্গে বিজেপির ‘পরিবর্তন যাত্রা’র অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। শুক্রবার বিচারপতি শুভ্রা ঘোষ নির্দেশে জানিয়েছেন, আগামী ১ এবং ২ মার্চ, রবিবার এবং সোমবার ‘পরিবর্তন যাত্রা’ কর্মসূচি করতে পারবে বিজেপি। তবে এক হাজারের বেশি মানুষের জমায়েত চলবে না। কোথাও আইনশৃঙ্খলাজনিত সমস্যা যাতে না হয়, তা নিশ্চিত করতে হবে পুলিশকে।

    ‘পরিবর্তন যাত্রা’র জন্য সময়ও নির্দিষ্ট করে দিয়েছে আদালত। ১ এবং ২ মার্চ বেলা ২ টো থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মিছিল করা যাবে। এর আগে পুলিশের কাছে পরিবর্তন যাত্রার অনুমতি চেয়ে বিজেপি ২২ ফেব্রুয়ারি আবেদন করেছিল। কিন্তু অভিযোগ সেই আবেদনের কোনো জবাব পুলিশ দেয়নি। পুলিশের কাছ থেকে জবাব না পেয়ে হাইকোর্টে মামলা করে গেরুয়া শিবির। ১ থেকে ৩ মার্চ পর্যন্ত পরিবর্তন যাত্রার আবেদন করেছিল তারা। তবে এদিন বিচারপতি ২ দিনের পরিবর্তন যাত্রার নির্দেশ দিয়েছেন।
  • Link to this news (বর্তমান)