• নারী সুরক্ষায় নয়া উদ্যোগ কলকাতা পুলিশের
    আজকাল | ২৮ ফেব্রুয়ারি ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক:‌ নারী সুরক্ষায় কলকাতা পুলিশের নতুন দুই উদ্যোগ। আর এই দুই নয়া উদ্যোগের জন্য কলকাতা পুলিশকে অভিনন্দন জানালেন মমতা। 

    জানা গেছে, শনিবার ২৮ ফেব্রুয়ারি থেকেই নারী সুরক্ষায় কাজ শুরু কবে দেবে ‘‌পিঙ্ক বুথ’‌। শহরের বিভিন্ন জায়গায় এই বুথ স্থাপন করা হয়েছে। এই বুথগুলি মহিলা পুলিশকর্মী দ্বারা নিয়ন্ত্রিত হবে। সন্ধে থেকে মধ্যরাত অবধি কলকাতা শহরে মহিলাদের সুরক্ষা নিশ্চিত করবে।

    দ্বিতীয়ত, মহিলা পুলিশকর্মীদের বিশেষ দল বাইক কিংবা স্কুটারে শহরের বিভিন্ন এলাকায় টহল দেবে। উদ্দেশ্য একটাই মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করা। রাত আটটা থেকে রাত দুটো অবধি এই দল ইএম বাইপাস সহ কলকাতার গুরুত্বপূর্ণ জায়গায় টহল দেবে।