• বেলেঘাটায় সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার ১
    বর্তমান | ২৮ ফেব্রুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বেলেঘাটায় গত ৫ ফেব্রুয়ারি বাড়িওয়ালা-ভাড়াটে বিবাদের জেরে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়। সেই ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাজু নস্করের সঙ্গী সায়ন দে ওরফে মাঙ্গাইকে গ্রেপ্তার করেছে বেলেঘাটা থানার পুলিশ। কলকাতা পুলিশের এক সূত্র জানাচ্ছে, বৃহস্পতিবার বিকেলে ফুলবাগান থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে তাকে। ধৃতের বিরুদ্ধে অভিযোগ, সে সুকমল দেবনাথকে সিদ্ধেশ্বরী মার্কেটের সামনে কাঠের বাটাম দিয়ে মারধর করেছে। ধৃতকে এদিন শিয়ালদহ আদালতে হাজির করানো হলে বিচারক তাকে ৪ মার্চ পর্যন্ত পুলিশ হেপাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে।
  • Link to this news (বর্তমান)