• পুলিশের দ্বারস্থ শ্রাবন্তী
    বর্তমান | ২৮ ফেব্রুয়ারি ২০২৬
  • পুলিশের দ্বারস্থ হলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় চেহারা নিয়ে প্রতিনিয়ত কটাক্ষের শিকার হতে হচ্ছে তাঁকে। স্বাভাবিকভাবেই একেক সময় শালীনতার মাত্রা ছাড়াচ্ছে কটূমন্তব্য। ফলে অভিনেত্রীর ধৈর্যের বাঁধ ভেঙেছে। শুক্রবার লালবাজারের সাইবার ক্রাইম শাখায় এ বিষয়ে লিখিত অভিযোগ জানিয়েছেন শ্রাবন্তী। সম্প্রতি একটি অনুষ্ঠানে শ্রাবন্তীর পারফরম্যান্সের ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানেই নায়িকার ওজন নিয়ে একাধিক ব্যক্তি কুমন্তব্য করেছেন। তারপরই পুলিশে অভিযোগ জানান তিনি। অভিনেত্রীর টিমের তরফে জানানো হয়েছে, কয়েকদিন আগেই একটি ওয়েব সিরিজে বৃদ্ধার চরিত্রে অভিনয় করেন তিনি। সদ্য প্রকাশ্যে এসেছে তাঁর সেই সিরিজের লুক। জানা গিয়েছে, এই চরিত্রের জন্যই ওজন বাড়াতে হয়েছিল নায়িকাকে। শ্যুটিং শেষ হওয়ার পর ধীরে ধীরে ওজন কমাচ্ছেন তিনি। এর মধ্যেই তাঁকে নিয়ে যেভাবে কুমন্তব্য করা হচ্ছে, তা মেনে নেওয়া যায় না বলেই মন্তব্য নায়িকার। পুলিশ জানিয়েছে, নায়িকার অভিযোগ তারা পেয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হবে।
  • Link to this news (বর্তমান)