• ২০০২-এ নাম, ২০২৬-এ ‘ Under Adjudication’-এ BLO আতিয়ার রহমান
    এই সময় | ২৮ ফেব্রুয়ারি ২০২৬
  • BLO-র নামের পাশে Under Adjudication লেখা। লজিকাল ডিসক্রিপেন্সিকে (Logical Discrepancy) সামনে রেখে নাম বাদ দেওয়ার চেষ্টার অভিযোগ। কাটোয়া-১ ব্লকের ঘটনা। শনিবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। প্রশাসনিক অফিসগুলিতে ইতিমধ্যেই তালিকা ঝোলানো হয়েছে। অভিযোগ, কাটোয়া-১ ব্লকের একাধিক BLO-র নামের পাশে Under Adjudication লেখা হয়েছে।

    এ দিন সকাল থেকেই ব্লক অফিস চত্বরে ভিড় জমাতে থাকেন সাধারণ ভোটাররা। এরই মধ্যে একাধিক BLO অভিযোগ তোলেন, লজিকাল ডিসক্রিপেন্সির নামে তাঁদের ভাগ্য এখন ‘বিচারাধীন’ করে রাখা হয়েছে। বেছে বেছে হয়রানির অভিযোগ তাঁদের।

    ১০ নম্বর বুথের আতিয়ার রহমান বলেন, ‘আমি BLO। ২০০২ সালে আমার নামও ছিল। তার পরেও হিয়ারিংয়ে ডাকে। আমি গিয়ে সমস্ত কাগজপত্র দিই। তার পরে এখন দেখছি Under Adjudication। এটা কেন করা হলো, সেটার জবাব কমিশনই দিতে পারবে। তবে আমি দেশের নাগরিক, একজন বৈধ ভোটার। তার পরেও যদি এ ভাবে হয়রান করা হয়, কী বলব? আবার শুনছি Under Adjudication থাকলে ফর্ম ৬ ফিলআপ করা যাবে না। এখন অপেক্ষা করা ছাড়া আর কিছুই করার নেই।’

    এই ঘটনাকে কেন্দ্র করেই সকাল থেকেই BLO অফিস চত্বরে চাপানউতোর চলছে।

  • Link to this news (এই সময়)