• প্রকাশিত হল ভোটার তালিকা, চলবে সংশোধনের কাজও
    আজকাল | ২৮ ফেব্রুয়ারি ২০২৬
  • মিল্টন সেন, হুগলি: প্রকাশিত হল এসআইআর এর চূড়ান্ত তালিকা। শনিবার হুগলি জেলা শাসকের দপ্তরে সর্বদলীয় বৈঠক ডেকে তালিকা তুলে দেন জেলা শাসক খুরশিদ আলি কাদরী। নতুন তালিকা অনুযায়ী এস আই আর প্রক্রিয়া শুরু হওয়ার আগে হুগলি জেলায় মোট ভোটার ছিল ৪৭ লক্ষ ৭৫ হাজার ৯৯ জন। এসআইআর এর প্রথম পর্যায় খসড়া তালিকা প্রকাশের পরে সেখান থেকে নাম বাদ যায় ৩ লক্ষ ১৮ হাজার ৮৫৩ জনের। 

    ২৮ শে ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশের পরে দেখা যায় খসড়া তালিকা অনুযায়ী নাম ছিল ৪৪ লক্ষ ৫৬ হাজার ২২৫ জনের। সেখান থেকে পুরোপুরি নাম বাদ গেছে ১৫ হাজার ৯৩২ জনের। অর্থাৎ প্রথম পর্যায় খসড়া তালিকা এবং চূড়ান্ত তালিকা অনুযায়ী জেলা থেকে পুরোপুরি নাম বাদ গেলো ৩ লক্ষ ৩৪ হাজার ৭৮৫ জনের নাম। তাহলে মোট ভোটারের নাম রয়েছে ৪৪ লক্ষ ৪০ হাজার ২৯৩ জনের।

    এর মধ্যে আবার এডজুডিকেশনে রয়েছে ১ লক্ষ ৭৩ হাজার ৬৪ জনের নাম। অন্যদিকে এডজুডিকেশনে থাকা ১ লক্ষ ৭৩ হাজার ৬৪ জনের নাম বাদ রেখে চূড়ান্ত তালিকা অনুযায়ী হিসেব করে দেখা যায়, তাহলে জেলায় বৈধ ভোটার এখনও পর্যন্ত ৪২ লক্ষ ৮৩ হাজার ১৬১ জন।

     
  • Link to this news (আজকাল)