• জাতীয় কংগ্রেস এখন ‘মুসলিম লিগ মাওবাদী কংগ্রেস’-এ পরিণত হয়েছে, বেনজির আক্রমণ মোদীর
    এই সময় | ২৮ ফেব্রুয়ারি ২০২৬
  • কংগ্রেসকে বেনজির ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ( Narendra Modi) । তাঁর অভিযোগ, কংগ্রেস এখন সব জায়গায় দেশকে ‘বদনাম’ করতে ব্যস্ত। শুধু তাই নয় জাতীয় কংগ্রেস এখন ‘মুসলিম লিগ মাওবাদী কংগ্রেস’-এ পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। একের পর এক নির্বাচনে পরাজিত হওয়ার পরে কংগ্রেস (Congress) এখন হতাশ হয়ে গিয়েছে বলেও মনে করেন তিনি। শনিবার, রাজস্থানের (Rajasthan) আজমিরের সভা ( Ajmer rally) থেকে এই ভাষাতেই দেশের প্রাচীনতম রাজনৈতিক দলকে নিশানা করেন প্রধানমন্ত্রী।

    আজমিরের (Ajmer) ওই সভায় প্রথম থেকেই কংগ্রেসের প্রতি আক্রমণাত্মক ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Prime Minister Narendra Modi)। তাঁর অভিযোগ, সুযোগ পেলেই দেশের বদনাম করে কংগ্রেস। এটি তাদের পুরনো অভ্যাস বলেও দাবি প্রধানমন্ত্রীর।

    কী ভাবে কংগ্রেস দেশকে বদনাম করতে ব্যস্ত তার উদাহরণ দিতে গিয়ে সম্প্রতি দিল্লিতে হওয়া AI সামিটের কথাও উল্লেখ করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, ‘বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট এবং সংস্থার শীর্ষ আধিকারিকা উপস্থিত ছিলেন ওই সামিটে। তাঁরা সকলেই দেশের প্রশংসা করেন। তাতে দেশ গর্বিত হয়েছে। কিন্তু কংগ্রেস এই অনুষ্ঠানের সময় ভারতের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। বিশ্বের নানা দেশ থেকে আসা অতিথিদের সমানে দেশকে বদনাম করতে চেষ্টা করে তার। দেশকে অপমানিত করতে বিদেশি প্রতিনিধিদের সামনে নাটক করে কংগ্রেস।’

    কী কারণে কংগ্রেস এমন আচরণ করছে তার কারণও ব্যাখ্যা করেন প্রধানমন্ত্রী। তাঁর মতে, একের পর এক নির্বাচনে পরাজয়ের পরে হতাশ হয়ে পড়েছে কংগ্রেস। মুসলিম লিগকে এক সময়ে দেশ বিরোধী শক্তি হিসেবে উল্লেখ করা হতো। এখন তাদের ভূমিকা পালন করছে কংগ্রেস বলেও দাবি মোদীর। প্রধানমন্ত্রী বলেন, ‘এখন কংগ্রেস আর জাতীয় কংগ্রেস (Indian National Congress) নেই। INC এখন MMC। তারা এখন মুসলিম লিগ মাওবাদী কংগ্রেস (Muslim League Maoist Congress)-এ পরিণত হয়েছে।’

    মুসলিম লিগ যেমন দেশকে ভাগ করার নীতি নিয়েছিল সেই রাজনীতিই নিয়েছে কংগ্রেস বলেও দাবি তাঁর। সংবিধানকেও মানছে কংগ্রেস বলেও অভিযোগ প্রধানমন্ত্রীর। এই জন্য দেশ কখনই কংগ্রেসকে ক্ষমা করবে না বলেও মন্তব্য করেন তিনি।

    দেশ এবং দেশের সেনাকে অপমান করা কংগ্রেসের দীর্ঘ দিনের অভ্যাস বলেও অভিযোগ প্রধানমন্ত্রীর।

  • Link to this news (এই সময়)