• চূড়ান্ত তালিকায় আপনার নাম আছে? দেখে নিন এই সহজ স্টেপগুলি ফলো করে...
    এই সময় | ২৮ ফেব্রুয়ারি ২০২৬
  • পশ্চিমবঙ্গের চূড়ান্ত ভোটার তালিকা (Electoral Roll) প্রকাশ করেছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া (EC)। শনিবার এই তালিকা প্রকাশিত হয়েছে। ৭ কোটি ৪ লক্ষ ৫৯ হাজার ২৪৮ জনের নাম রয়েছে তালিকায়। ৬০ লক্ষেরও বেশি নাম এখনও বিবেচনাধীন। অর্থাৎ সাপ্লিমেন্টারি তালিকার উপরে ভরসা করতে হবে তাঁদের। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরে বাদ পড়ল মোট ৬৩ লক্ষ ৬৬ হাজার ৯৫২ জনের নাম। এর মধ্যে খসড়ায় বাদ পড়ে ৫৮ লক্ষ ২০ হাজার ৮৯৯ জনের নাম। Form 7 থেকে বাদ ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩ জন। এই বাদের তালিকায় কারা আছেন, কমিশন তাদের তালিকায় একেবারে স্পষ্ট করে দিয়েছে। আপনার নাম চূড়ান্ত ভোটার তালিকায় আছে কি না, নাম বাদ (Deleted) নাকি বিবেচনাধীন (Under Adjudication), আপনিও দেখে নিতে পারবেন এক ক্লিকে।

    সহজ কয়েকটি Step ফলো করে দেখে নিন চূড়ান্ত ভোটার তালিকা—

    ১. https://www.eci.gov.in/ ক্লিক করুন

    ২. পেজ খুলতেই আসবে Download Electoral Roll

    ৩. ক্লিক করুন, নতুন পেজ খুলে যাবে। State সিলেক্ট করুন ‘West Bengal’

    ৪. শুরুতেই ৬টি বক্স আছে। State-Year of Revision-Roll Type-District-Assembly Constituency-Select Language। পর পর পূরণ করুন। Captcha লিখুন

    ৫. Assembly Constituency বা বিধানসভা কেন্দ্রের নাম দিতেই নীচে ‘Part Number and Part Name’ চলে আসবে

    ৬. নিজের পার্ট নম্বর বা পার্টের নাম সিলেক্ট করে ক্লিক করুন ‘Download Selected PDFs’

    ৭. আপনার এলাকার ভোটার লিস্ট চলে আসবে। এর পরে Serial number মিলিয়ে দেখে নিন নাম আছে কি না

  • Link to this news (এই সময়)