• ‘বিবেচনাধীন’ ভোটার সর্বাধিক মুর্শিদাবাদে, সংখ্যা কম কোন কোন জেলায়?
    এই সময় | ০১ মার্চ ২০২৬
  • শনিবার যে ভোটার তালিকা প্রকাশ (Final Voter List West Bengal) করা হয়েছে, তাতে ভোটারদের মূলত তিনটি শ্রেণিতে ভাগ করা হয়েছে। যে ভোটারদের নিয়ে কোনও অভিযোগ, তাঁদের নাম ভোটার তালিকায় রয়েছে। শুনানি ও নথি যাচাই পর্বের পরে যাঁদের নাম বাদ দেওয়া হয়েছে, তাঁদের নামের উপরে ‘Deleted’ লেখা হয়েছে। এর বাইরে যে ভোটারদের নথি যাচাইয়ের কাজ চলছে, তাঁদের নামের উপরে লেখা হয়েছে ‘Under Adjudication’।

    এ দিন সাংবাদিক বৈঠক করে রাজ্যের CEO দপ্তর জানিয়েছে, মোট ৭ কোটি ৪ লক্ষ ৫৯ হাজার ২৮৪ জনের নাম প্রকাশ করা হয়েছে। এর মধ্যে ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জনের নাম এখনও ‘বিবেচনাধীন’ রয়েছে। ‘বিবেচনাধীন’ এই ভোটারদের নামের উপরেই লেখা রয়েছে ‘Under Adjudication’। অর্থাৎ, কলকাতা হাইকোর্টের নিযুক্ত বিচারকেরা এই ভোটারদের নথি যাচাইয়ের কাজ করছেন। নথি যাচাই সম্পন্ন হওয়ার পরে ‘যোগ্য’ ভোটারদের নাম চূড়ান্ত তালিকা যুক্ত হবে।

    কমিশনের তথ্য অনুযায়ী, রাজ্যের মধ্যে মুর্শিদাবাদ জেলায় রয়েছে সবথেকে বেশি ‘বিবেচনাধীন’ ভোটার। মোট ১১,০১,১৪৫ জন ভোটার বিবেচনাধীন। এর পরেই রয়েছে মালদা (৮.২৮.১২৭ জন ভোটার বিবেচনাধীন)। উত্তর ২৪ পরগনায় বিবেচনাধীন ৫,৯১,২৫২ জন। দক্ষিণ ২৪ পরগনায় বিবেচনাধীন ৫,২২, ০৪২ জন। সবচেয়ে কম বিবেচনাধীন ভোটার রয়েছেন ঝাড়গ্রামে (৬,৬৮২জন ) কালিম্পঙ জেলায় ৬,৭৯০ জন বিবেচনাধীন। উত্তর কলকাতায় ৫ লক্ষ ৯১ হাজার ২৫২ ও দক্ষিণ কলকাতায় ৫ লক্ষ ২২ হাজার ৪২ জন ভোটার বিবেচনাধীন।

    উল্লেখ্য, রাজ্যের SIR মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে, ভোটারদের নথি যাচাই প্রক্রিয়া তদারকি করবেন কলকাতা হাইকোর্টের নিযুক্ত বিচারকেরা। গত সোমবার থেকে সেই কাজ শুরু হয়েছে। নথি যাচাইয়ের কাজ দ্রুত সম্পন্ন করা হবে বলে এ দিন আশা প্রকাশ করেছেন রাজ্যের CEO মনোজকুমার আগরওয়াল।

  • Link to this news (এই সময়)