ভোটের আগে অপ্রীতিকর ঘটনা এড়াতে হুগলিতে এল কেন্দ্রীয় বাহিনী। রবিবার ভোর রাতে ডানকুনি স্টেশনে এসে পৌঁছয় বাহিনীর জওয়ানদের একটি দল। চন্দননগর পুলিশ কমিশনারেট সূত্রে জানা গিয়েছে, প্রথমে পাঁচ এবং পরে তিন কোম্পানী কেন্দ্রীয় বাহিনী আসবে চন্দননগর পুলিশ কমিশনারেট এলাকায়। বিভিন্ন থানা এলাকায় তাদের ভাগ করে রাখা হবে। এ ছাড়াও হুগলি গ্রামীণ পুলিশ এলাকার জন্য আলাদা করে বাহিনী আসবে।
ইরান-ইজ়রায়েলের মধ্যে শুরু হয়েছে যুদ্ধ। এই পরিস্থিতিতে ভারতের একাধিক বিমানবন্দর থেকে লন্ডন, নিউ ইয়র্ক এবং প্যারিসগামী একাধিক বিমান বাতিল করল এয়ার ইন্ডিয়া। ভারত থেকে ইউরোপ কিংবা আমেরিকায় যেতে হলে পশ্চিম এশিয়ার আকাশপথ ব্যবহার করতে হয় উড়ান পরিষেবা সংস্থাগুলিকে। এই পরিস্থিতিতে, পশ্চিম এশিয়া দিয়ে যাতায়াত করলে নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, এই আশঙ্কাতেই বিমান পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে এয়ার ইন্ডিয়া।