• আগামী তিন মাস পুরীগামী একগুচ্ছ ট্রেন বাতিল, জারি বিজ্ঞপ্তি
    এই সময় | ০১ মার্চ ২০২৬
  • অমৃত ভারত প্রকল্পে (Amrit Bharat Scheme) পুরী স্টেশনের পুনর্নির্মাণের কাজ চলছে। তাই অতিরিক্ত চাপ এড়াতে বিশেষ সিদ্ধান্ত নিয়েছে রেল। আগামী তিন মাস বিভিন্ন দিনে খুড়দা রোড ডিভিশনে (Khurda Road Division) বাতিল থাকেব পুরীগামী ছটি ট্রেন। এরই সঙ্গে যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে ৩০টি ট্রেনের। এই বিষয়ে ইস্ট-কোস্ট রেল একটি বি়জ্ঞপ্তিও জারি করেছে। ইস্ট-কোস্ট রেলওয়ের (East-Coast Railway) ওই বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে, কোন কোন ট্রেনগুলি বাতিল থাকবে। সেগুলি হল-

    ১) ০২৮৩৯ শালিমার-পুরী স্পেশাল ট্রেনটি মার্চ মাসের ১৫, ২২ ও ২৯ তারিখে। এপ্রিল মাসের ৫, ১২, ১৯ ও ২৬ তারিখে এবং মে মাসের ৩ ও ১০ তারিখে বাতিল থাকছে।

    ২) ০২৮৪০ পুরী-শালিমার স্পেশাল বাতিল থাকছে-মার্চ মাসের ১৬, ২৩ ও ৩০ তারিখে। এপ্রিল মাসের ৬, ১৩, ২০ ও ২৭ তারিখে এবং মে মাসের ৪ ও ১১ তারিখে।

    ৩) ০৮০১১ ভঞ্জপুর-পুরী স্পেশাল- মার্চের ১৪, ১৯, ২১, ২৬ ও ২৮ তারিখে। এপ্রিল মাসের ২, ৪, ৯, ১১, ১৬, ১৮, ২৩, ২৫ ও ৩০ তারিখে এবং মে মাসের ২, ৭, ৯, ১৪, ১৬ তারিখে বাতিল।



    ৪) ০৮০১২ পুরী-ভঞ্জপুর স্পেশাল, মার্চ মাসের ১৫, ২০, ২২, ২৭, ২৯ তারিখ। এপ্রিল মাসের ৩, ৫, ১০, ১২, ১৭, ১৯, ২৪, ২৬ তারিখে এবং মে মাসের ১, ৩, ৮, ১০ ও ১৫ তারিখে বাতিল থাকছে।



    ৫) ৬৮৪০৯ খুড়দা রোড-পুরী মেমু ট্রেনটি মার্চ মাসের ১৫ থেকে ৩১ তারিখ অবধি। এপ্রিল মাসের ১ থেকে ৩০ তারিখ অবধি এবং মে মাসের ১ থেকে ১৫ তারিখ অবধি বাতিল থাকছে।



    ৬) ৬৮৪১০ পুরী-খুড়দা রোড মেমু ট্রেনটিও যথাক্রমে মার্চ, এপ্রিল ও মে মাসের উপরোক্ত দিনগুলিতে বাতিল করা হয়েছে।

    অন্যদিকে, পুরীগামী মোট ৩০টি দূরপাল্লা ট্রেন, দুরন্ত এক্সপ্রেস এবং মেমু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে মার্চ, এপ্রিল ও মে মাসের বিভিন্ন দিনে। এই তালিকায় রয়েছে- (১২১৪৫/১২১৪৬) লোকমান্য তিলক-পুরী এক্সপ্রেস, (২২২০১-২২২০২) শিয়ালদহ-পুরী দুরন্ত এক্সপ্রেসের মতো গুরুত্বপূর্ণ কিছু ট্রেন। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষে টানা ছুটি থাকে। একই সঙ্গে গরমের ছুটিও থাকে। সেই সময়ে পুরীতে জগন্নাথ দর্শনে যাওয়ার হিড়িক দেখা যায়। তখনই একগুচ্ছ ট্রেন নির্দিষ্ট কয়েক দিনের ব্যবধানে বাতিল থাকায় হতাশ পর্যটক থেকে পুণ্যার্থীরা।

  • Link to this news (এই সময়)