• দোল উৎসবে লাটাগুড়ির জঙ্গল বন্ধ পর্যটকদের জন্য, খোলা গোরুমারা
    এই সময় | ০১ মার্চ ২০২৬
  • এই সময়, লাটাগুড়ি: আসন্ন হোলি উৎসবে (Holi Festival) উত্তরের দুই অরণ্যে দুই ছবি। ৩ ও ৪ মার্চ দোল উৎসবে লাটাগুড়ি জঙ্গলে পর্যটকের (Tourist) প্রবেশ যেখানে বন্ধ রাখা হচ্ছে, সেখানে খোলা রাখা হচ্ছে গোরুমারার প্রবেশদ্বার। তবে লাটাগুড়ি জঙ্গল সাফারি বন্ধের সরকারি নির্দেশিকা জারি করা হলেও গোরুমারাতে এখনও কোনও নির্দেশিক জারি হয়নি। অবশ্য গোরুমারার নজরমিনারগুলো পর্যটকদের জন্য খোলা রাখা হচ্ছে বলে জানিয়েছে বন দপ্তর (Forest Department)।

    দোল উৎসবে বন ও বন্যপ্রাণীর নিরাপত্তায় প্রতিবছরই দু’দিন পর্যটকের প্রবেশ বন্ধ থাকে লাটাগুড়ি ও গোরুমারার জঙ্গলে। একশ্রেণির মানুষ এই সময়ে শিকার উৎসবে মেতে ওঠেন। তাই জঙ্গল বন্ধ রাখা হয়। লাটাগুড়ি রেঞ্জের রেঞ্জার সঞ্জয় দত্ত বলেন, ‘হোলি উৎসবের দু’দিন জঙ্গল সাফারিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, পর্যটকেরা আগামী ৫ মার্চ থেকে ফের সাফারির সুযোগ পাবেন।’ গোরুমারা সাউথের রেঞ্জার ধ্রুবজ্যোতি বিশ্বাস বলেন, ‘এ বার গোরুমারার নজর মিনারগুলো দোলে খোলা থাকছে। হোলিতে বিশেষ নজরদারি শুরু হয়েছে।’ লাটাগুড়ি রিসর্ট ওনার্স অ্যাসোসিয়েশিনের সম্পাদক দিব্যেন্দু দেব বলেন, ‘দোলে প্রতিবারই প্রচুর পর্যটক ডুয়ার্সে বেড়াতে আসেন। গোরুমারা খোলা থাকলে স্বাভাবিক ভাবেই ভিড় কিছুটা বাড়বে।’

  • Link to this news (এই সময়)