• লাফিয়ে বাড়ল সোনা, রুপোর দর
    বর্তমান | ০১ মার্চ ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মধ্যপ্রাচ্যে অশান্তি শুরু হতেই ফের মাথাচাড়া দিয়ে উঠল সোনার দাম। ওয়েস্ট বেঙ্গল বুলিয়ান মার্চেন্টস অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার কলকাতায় ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম গিয়েছে ১ লক্ষ ৬৯ হাজার ৬৫০ টাকা। শুক্রবার সেই দর ছিল ১ লক্ষ ৬০ হাজার ২৫০ টাকা। অর্থাৎ এক দিনে প্রায় ১০ হাজার টাকা দাম বেড়েছে হলুদ ধাতুর।

    অন্যদিকে, কলকাতায় এদিন কেজি প্রতি খুচরো রুপোর দর গিয়েছে ২ লক্ষ ৯২ হাজার ৭০০ টাকা। শুক্রবার সেই দর ছিল ২ লক্ষ ৬৮ হাজার ৮০০ টাকা। অর্থাৎ একদিনে রুপোর দাম বেড়েছে কেজি প্রতি প্রায় ২৪ হাজার টাকা। ইরান পরিস্থিতি যেদিকে যাচ্ছে, তাতে আগামী দিনে দাম আরও বৃদ্ধির আশঙ্কা থেকেই যাচ্ছে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।
  • Link to this news (বর্তমান)