• SSC-র GROUP-C পরীক্ষায় পা ঢাকা জুতোয় আপত্তি, ভরসা হাওয়াই চটিতে
    এই সময় | ০১ মার্চ ২০২৬
  • SSC-র ২০১৬ সালের প্যানেল বাতিলের পরে রবিবার ছিল GROUP-C বা শিক্ষাকর্মী নিয়োগের পরীক্ষা। চলতি বছরে প্রথমবার পা ঢাকা জুতো বা বুট পরে পরীক্ষাকেন্দ্রে ঢোকা নিষিদ্ধ করা হয়েছে। স্কুল সার্ভিস কমিশন নির্দেশ মেনে পরীক্ষার্থীদের একাংশ হাওয়াই চটি পরেই কেন্দ্রে এসেছেন। আবার অনেক পরীক্ষার্থী পা ঢাকা জুতো পরে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হয়েছিলেন। তাঁদের জুতো খুলে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে দেখা গিয়েছে। এ দিন দুপুর ১২টা থেকে ১টা ৫০ মিনিট পর্যন্ত পরীক্ষা হয়। সেই সঙ্গে রাজ্যের প্রতিটি জেলায় প্রশাসনের তরফে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল।

    সূত্রের খবর, চলতি বছর স্কুল সার্ভিস কমিশনের তরফে হাওয়াই চটি বা স্লিপার পরে পরীক্ষাকেন্দ্রে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। সঙ্গে কালো বা নীল কালির বল পয়েন্ট পেন, অ্যাডমিট কার্ড এবং পরিচয় পত্র নিয়ে প্রবেশের নির্বেশ দেওয়া হয়েছিল। যদিও বেশ কিছু পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থীদের জন্যে কালো কালির পেনের ব্যবস্থা করা হয়েছিল।

    এ দিন পরীক্ষার্থী গৌরী মণ্ডল বলেন, ‘M.A B.Ed করেছি। তবে সংসারের কাজকর্ম সামলে সে ভাবে পরীক্ষার প্রস্তুতি নেওয়া সম্ভব হয়নি। তাও পরীক্ষা দিয়েছি।’ আর এক পরীক্ষার্থী শ্রেয়া চট্টরাজ বলেন, ‘আমিও পরীক্ষা দিয়েছি। চাকরিটা হয়ে গেলে ভালোই হবে।’

    আর এক পরীক্ষার্থী নিতাই কুম্ভকার বলেন, ‘প্রস্তুতি বেশ ভালো আছে। পরীক্ষায় নিয়েই ভাবছি। তবে এ বার পরীক্ষা কেন্দ্রে বেশ কড়া নিরাপত্তা রয়েছে।’

  • Link to this news (এই সময়)