• ভোটার তালিকায় 'ডিলিটেড', ফের নাম তুলতে কোথায়-কীভাবে আবেদন?
    আজ তক | ০১ মার্চ ২০২৬
  • বাংলার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এই তালিকায় রয়েছে ৩টি ক্যাটেগরি। বৈধ ভোটার, যাঁদের নামের পাশে কিছু লেখা নেই অর্থাৎ তাঁরা স্বাভাবিক ভাবেই ভোট দিতে পারবেন। দ্বিতীয় ক্যাটেগরি হল, 'অ্যাডজুডিকেশন'। অর্থাৎ তাঁদের মামলা বিচারাধীন। তাঁদের জন্য ধীরে ধীরে বের হবে সাপ্লিমেন্টারি তালিকা। এরপর তৃতীয় তালিকা হল, 'ডিলিটেড'। এই ক্যাটেগরিতে নাম থাকার অর্থ ভোটার তালিকা থেকে বাদ পড়া। অর্থাৎ তাঁরা আর ভোট দিতে পারবেন না। সেক্ষেত্রে কী করণীয়। এই 'ডিলিটেড' ভোটাররা কি নতুন করে নাম তুলতে পারবেন? কী বলছে কমিশনের নিয়ম? 

    নাম 'ডিলিটেড' ক্যাটেগরিতে থাকলে কী করবেন? 
    SIR-এর চূড়ান্ত তালিকা থেকে মৃতদের নাম ডিলিট হয়েছে। তবে এমন অনেক নাম রয়েছে যারা জীবিত রয়েছেন তবুও নামের পাশে লেখা 'ডিলিটেড'। সেক্ষেত্রে কী করবেন? জীবিত ব্যক্তিদের SIR চূড়ান্ত তালিকায় নাম ডিলিট হয়ে গেলে চিন্তার কোনও কারণ নেই। DEO, CEO-র কাছে আবেদন করতে হবে। 
    > তালিকা প্রকাশ হওয়ার ১৫ দিনের মধ্যে জেলাশাসক তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার (DEO)-র কাছে আবেদন জানাতে হবে। 
    > DEO যদি তাঁদের নাম তালিকায় না তোলার সিদ্ধান্ত জানান, তাহলে সেই সিদ্ধান্তকেও চ্যালেঞ্জ করা যাবে। সেক্ষেত্রে পরবর্তী ১৫ দিনের মধ্যে চিফ ইলেকটোরাল অফিসারের কাছে আবেদন করা যাবে। 

    কোথায় জানাবেন আবেদন?
    নির্বাচন কমিশন জানাচ্ছে, voters.eci.gov.in-এর মাধ্যমে অথবা BLO-দের মাধ্যমে এই আবেদন জানাতে পারেন। DEO-র মাধ্যমেও আবেদন করতে পারবেন। electoralsearch.eci.gov.in পোর্টালে এপিক নম্বর দিয়ে সংশ্লিষ্ট BLO ও DEO-র নাম ও ফোন নম্বর দেখা যাবে। 

    আবেদন খারিজ হলে কী করবেন?
    যদি CEO আবেদন খারিজ করে দেয় তাহলে ফর্ম ৬-এর মাধ্যমে আবেদন জানানো যাবে। নতুন করে ভোটার হিসেবে নাম তোলার জন্য আবেদন করতে হবে। এর জন্য ECINET অ্যাপ বা পোর্টাল থেকে ফর্ম নেওয়া যাবে। 

     
  • Link to this news (আজ তক)