• ৯৯ কেন্দ্রে কোনও নতুন ভোটার নেই
    দৈনিক স্টেটসম্যান | ০১ মার্চ ২০২৬
  • বিশেষ করে, যখন দেখা যাচ্ছে যে ভৌগোলিকভাবে পাশাপাশি থাকা একাধিক বিধানসভা কেন্দ্রেও নতুন ভোটারের আবেদন শূন্য। বিশেষ করে নদিয়া জেলার ক্ষেত্রে বিষয়টি অত্যন্ত নজরকাড়া। জেলার করিমপুর, তেহট্ট, পলাশিপাড়া, কালীগঞ্জ, নাকাশিপাড়া, রানাঘাট উত্তর-পশ্চিম, শান্তিপুর, কৃষ্ণগঞ্জ, রানাঘাট উত্তর-পূর্ব, রানাঘাট দক্ষিণ, চাকদহ, কল্যাণী, হরিণঘাটা এবং বাদুড়িয়া—এই ১৪টি কেন্দ্রে নতুন ভোটারের আবেদন শূন্য। সাড়ে সাত কোটি ভোটারের রাজ্যে এমন প্রবণতা নিঃসন্দেহে অস্বস্তিকর।

    কমিশনের এক শীর্ষ আধিকারিকও এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, বারবার আবেদন ও প্রচার সত্ত্বেও যদি নাগরিকরা ফর্ম পূরণ না করেন, তবে কমিশনের পক্ষে করার খুব বেশি কিছু থাকে না। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতির পেছনে প্রচারের ঘাটতি, প্রশাসনিক জটিলতা নাকি ভোটাধিকার প্রয়োগে অনাগ্রহ—কোন কারণটি বেশি দায়ী, তা গভীরভাবে পর্যালোচনা করা জরুরি।

     
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)