• দিঘার জগন্নাথ মন্দিরে প্রথম দোল, পর্যটকদের জন্য বিগ্রহ দর্শনের নিয়মে বদল, জানুন সময়সূচী
    এই সময় | ০২ মার্চ ২০২৬
  • দিঘায় এ বার দোলের আনন্দ কয়েক গুণ বাড়িয়ে দিচ্ছে নবনির্মিত জগন্নাথ ধাম (digha jagannath temple)। ৩ ও ৪ মার্চ ধুমধাম করে দোল উৎসব পালিত হবে। তবে দোল ও চন্দ্রগ্রহণের কারণে মন্দিরে প্রবেশের সময়সূচীতে কিছুটা বদল আনা হয়েছে। দিঘা জগন্নাথ ধাম ট্রাস্টি বোর্ডের সদস্য রাধারামণ দাস এই বিশেষ আয়োজনের কথা জানিয়েছেন।

    উৎসবের প্রথম দিন, অর্থাৎ ৩ মার্চ ভক্তরা সকাল ৬টা থেকে বিকেল ৩টে পর্যন্ত মন্দিরে প্রবেশ করতে পারবেন। অন্যান্য দিনে সকাল ৬টা থেকে দুপুর ১টা এবং বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা। এ দিন বিকেল ৩টে থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চন্দ্রগ্রহণের কারণে মন্দিরের দরজা বন্ধ থাকবে। গ্রহণ শেষ হলে বিগ্রহের অভিষেক ও নতুন পোশাক পরানোর পর ফের মন্দির খোলা হবে। রাতভর চলবে কীর্তন, নাচ, গান এবং ভক্তদের জন্য থাকবে বিশেষ প্রসাদের ব্যবস্থা। পরের দিন ৪ মার্চ বুধবার বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে দেব-দেবীদের আবির দান। এই দুই দিন মন্দির চত্বরে প্রচুর মানুষের সমাগম হবে বলে আশা করা হচ্ছে।

    অন্যদিকে পর্যটকদের ভিড়ের আশায় রয়েছেন দিঘার হোটেল ব্যবসায়ীরাও। শীত কাটিয়ে তাপমাত্রার পারদ এখন উর্ধ্বমুখী। এ ছাড়া, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষাও শেষ। ফলে দোলে দিঘায় পর্যটকদের বেশ ভালো ভিড় হবে বলে আশাবাদী ব্যবসায়ীরা। সেই কারণে পর্যটকদের নিরপত্তায় আগে থেকেই তৎপর হয়েছে প্রশাসন।

    জেলাশাসক ইউনিস ঋষিন ইসমাইল বলেন, ‘প্রতি বছর দোলের সময়ে রেকর্ড ভিড় হয় দিঘায়। তাঁদের নিরাপত্তায় আগে থেকেই তৎপর হয়েছে প্রশাসন।’

  • Link to this news (এই সময়)