• ইডেনে সূর্যকুমারদের কাছে হার মানল ক্যারেবিয়ানরা, ম্যাচের সেরা স্যামসন
    বর্তমান | ০১ মার্চ ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সুপার এইটের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে হারাল ভারত। আজ, রবিবার ইডেন গার্ডেন্সে মুখোমুখি হয় ভারত ও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। এদিন টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন টিম ইন্ডিয়ার অধিনায়ক সূর্যকুমার যাদব। ব্যাট করতে নেমে শুরুটা ভালই করে ক্যারেবিয়ানরা। এরপর ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক সাই হোপ বরুণ চক্রবর্তীর বলে বোল্ড হয়ে ৩২ রানে প্যাভিলিয়নে ফিরে যান। পরে হেটমায়ার ২৭ এবং রোস্টন ৪০ রানে আউট হন। দলের স্কোর তখন ১০৩ রানে ৩ উইকেট। সারফেনও বেশিক্ষণ ক্রিজে টিকে থাকতে পারেননি। মাত্র ১৪ রান করেই হার্দিকের বলে স্যামসনের হাতে ক্যাচ তুলে আউট হন। ম্যাচের হাল ধরেন পাওয়েল এবং হোল্ডার। দু’জনেই ঝোড়ো ইনিংস খেলেন। তাঁরা যথাক্রমে ৩৪(১৯) এবং ৩৭ রান (২২) করেন। সেই রানে সুবাদেই নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৫ রানে বিশাল স্কোর খাড়া করে ক্যারেবিয়ানরা।

    জবাবে ব্যাট করতে নেমে শুরুটা একেবারেই ভাল হয়নি টিম ইন্ডিয়ার। ফের একবার ব্যর্থ হন ওপেনার অভিষেক শর্মা। করেন মাত্র ১০ রান। ঈশানও আজ জ্বলে উঠতে পারেননি। তিনিও ১০ রান করে হোল্ডারের বলে হেটমায়ারের হাতে ক্যাচ তুলে আউট হন। দলের হাল ধরেন স্যামসন এবং অধিনায়ক সূর্যকুমার। হাফসেঞ্চুরি করেন সঞ্জু। এরপর সূর্যকুমার ১৮ এবং তিলক ২৭ রানে আউট হন। কিন্তু মাটি কামড়ে ক্রিজে টিকে থাকেন স্যামসন। তাঁকে কিছুটা সঙ্গত দেন হার্দিক পাণ্ডিয়া। কিন্তু ১৭ রানে জোসেফের বলে হোল্ডারের হাতে ক্যাচ তুলে তিনিও ফিরে যান। ক্রিজে আসেন শিবম দুবে। শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল ৭ রানের। প্রথম বলেই ছয় মারেন সঞ্জু। দ্বিতীয় বলে বাউন্ডারি। ম্যাচ পকেটে পুরে ফেলে ভারত। শিবম ৮ (৪) এবং স্যামসন ৯৭ (৫০) রানে অপরাজিত থাকেন। ভারতের কাছে ৫ উইকেটে হারে সাই হোপের দল। প্লেয়ার অব দ্য ম্যাচ হন সঞ্জু স্যামসন।
  • Link to this news (বর্তমান)