• Breaking News Live: দোলের আগেই গরমের দাপট, কলকাতার তাপমাত্রা কত?
    এই সময় | ০২ মার্চ ২০২৬
  • পূর্বাভাস মেনেই মার্চের প্রথম দিন থেকে বাড়তে শুরু করেছে বাংলার তাপমাত্রা। কলকাতায় পয়লা মার্চ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি ছাড়িয়েছে। মরশুমে প্রথমবার রাতের পারদ পৌঁছেছে ২৫ ডিগ্রিতে—যা স্বাভাবিকের চেয়ে ৪ ডিগ্রি বেশি। ফলে অনেকেই বাড়িতে এসি চালাতে বাধ্য হয়েছেন। সামনে দোল ও হোলি—সেই সময় কলকাতায় দিনের তাপমাত্রা ৩৪ ডিগ্রি ছোঁয়ার ইঙ্গিত।

    ইরান ও ইজ়রায়েল-আমেরিকার সংঘাতে উত্তপ্ত পরিস্থিতি পশ্চিম এশিয়ায়। তার জেরে আজও সংযুক্ত আরব আমিরশাহীগামী একাধিক উড়ান বাতিল। মুম্বই বিমানবন্দরে ফ্লাইটের অপেক্ষায় আটকে পড়েছেন বহু যাত্রী।

  • Link to this news (এই সময়)