SSC দুর্নীতি মামলায় ফের পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়কে তলব করল ED। এর আগে প্রাথমিক দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছিলেন তাঁরা দু’জন। বর্তমানে জামিনে মুক্ত।
কর্তব্যরত অবস্থায় মৃত্যু হলো এক CRPF আধিকারিকের। অসুস্থতা বোধ করায়, তাXকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানেই মৃত্যু হয় CRPF-র সাব ইন্সপেক্টর নগেন্দ্র সিং(৫৬)। উনি CRPF-এর ২১৫ নম্বর ব্যাটালিয়নে কর্মরত ছিলেন বিহারের জামুইয়ে।
পরিবারের ১০ জনের নাম চূড়ান্ত ভোটার তালিকায় বিচারাধীন রয়েছে। আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে রাতে মৃত্যু হয় আব্দুল শেখ (৭০) এর। মুর্শিদাবাদ থানার গুধিয়া গ্রামের ঘটনা। ঘটনার পর গুধিয়া বকুলতলা মোড়ে আজ সকাল থেকে হরিরামপুর-বহরমপুর রাজ্য সড়কে তৃণমূলের তরফ থেকে পথ অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়।
সোনারপুর দক্ষিণ বিধানসভার মিলন পল্লি এলাকায় চাঞ্চল্য। বাবা–মায়ের নাম থাকলেও নতুন ভোটার তালিকা থেকে তিন ছেলের নাম মুছে যাওয়ায় মাথায় হাত গোটা পরিবারের। কী ভাবে ফের নাম তোলা যাবে, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে আদৌ ভোট দিতে পারবেন কি না—এই অনিশ্চয়তায় দিন কাটছে তাঁদের।
পশ্চিম এশিয়ায় অশান্তি শুরু হতেই ভারতের শেয়ার বাজারে ধসের আশঙ্কা বাড়ছিল। শেষ ক্লোজ়িংয়ের থেকে প্রায় ৩.৩৪ শতাংশ বা ২,৭৪৩ পয়েন্ট লোয়ারে ওপেনিং হয় সেনসেক্সের। নিফটি৫০-র ওপেনিং হয় ২ শতাংশের বেশি বা ৫০০ পয়েন্ট লোয়ারে।
রবিবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী থাকল নদিয়ার শান্তিপুর থানার মোড় সংলগ্ন অদ্বৈত সড়ক এলাকা। একটি চা-রুটির দোকান থেকে ছড়িয়ে পড়ে আগুন। তার জেরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে খবর, প্রতিদিনের মতো কাজ শেষে দোকান বন্ধ করে বাড়ি চলে গিয়েছিলেন মালিক। প্রাথমিক অনুমান, দোকানের উনুনে জ্বলন্ত কয়লা বা আগুনের ফুলকি অবশিষ্ট ছিল। তার থেকেই আগুন ছড়িয়ে পড়ে।
কলকাতার লেকটাউনে স্কুল পড়ুয়াদের পুলকারে অ্যাপ ক্যাবের ধাক্কা। সে সময়ে পুলকারে ছিলেন ৮ জন পড়ুয়া। পিছন থেকে এসে ধাক্কা মারে অ্যাপ ক্যাবটি। চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
পূর্বাভাস মেনেই মার্চের প্রথম দিন থেকে বাড়তে শুরু করেছে বাংলার তাপমাত্রা। কলকাতায় পয়লা মার্চ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি ছাড়িয়েছে। মরশুমে প্রথমবার রাতের পারদ পৌঁছেছে ২৫ ডিগ্রিতে—যা স্বাভাবিকের চেয়ে ৪ ডিগ্রি বেশি। ফলে অনেকেই বাড়িতে এসি চালাতে বাধ্য হয়েছেন। সামনে দোল ও হোলি—সেই সময় কলকাতায় দিনের তাপমাত্রা ৩৪ ডিগ্রি ছোঁয়ার ইঙ্গিত।
ইরান ও ইজ়রায়েল-আমেরিকার সংঘাতে উত্তপ্ত পরিস্থিতি পশ্চিম এশিয়ায়। তার জেরে আজও সংযুক্ত আরব আমিরশাহীগামী একাধিক উড়ান বাতিল। মুম্বই বিমানবন্দরে ফ্লাইটের অপেক্ষায় আটকে পড়েছেন বহু যাত্রী।