দোলে গোটা রাজ্যেই রং খেলার সঙ্গে সুরার সঙ্গতের চল রয়েছে। বছরে কয়েক দিন মদ বিক্রির উপর নিষেধাজ্ঞা থাকে। তবে দোলে পুরো দিন বন্ধ থাকছে না মদের দোকান। রাজ্য আবগারি দপ্তরের নির্দেশ অনুযায়ী, ওই দিন কিছু সময় বন্ধ থাকবে লাইসেন্স প্রাপ্ত দেশি ও বিদেশি মদের দোকান।
রাজ্য আবগারি দপ্তর জানিয়েছে বাংলায় যে দিন দোল উদযাপন হবে, সেই দিন দুপুর ২টো পর্যন্ত বন্ধ থাকবে মদের দোকান। তারপরে খুলে যাবে।
সরকারি নির্দেশিকা অনুযায়ী, বন্ধ রাখার এই নির্দেশ কার্যকর হবে না-
১. থ্রি স্টার বা তার উপরের গ্রেডের হোটেলের সঙ্গে লাগোয়া বারে
২. মদ বিক্রির লাইসেন্স রয়েছে, এমন ক্লাবে
হোলিতেও কি বন্ধ থাকবে মদের দোকান?
সরকারি নির্দেশ অনুযায়ী, রাজ্যে যে দিন দোলযাত্রা উদযাপন হবে সেদিনই শুধু বন্ধ ও খোলার এই নিয়ম কার্যকর হবে। হোলির দিন মদের দোকান বন্ধ রাখার কোনও নির্দেশিকা নেই।
প্রজাতন্ত্র দিবস: গোটা দিন বন্ধ
স্বাধীনতা দিবস: গোটা দিন বন্ধ
মহাত্মা গান্ধীর জন্মদিবস: গোটা দিন বন্ধ
মহরমের দশম দিন: গোটা দিন বন্ধ থাকে