• ইরানে যুদ্ধ, কলকাতা এয়ারপোর্টে ক্যানসেল বহু বিমান, রইল তালিকা
    আজ তক | ০২ মার্চ ২০২৬
  • ইরানে হামলা চালিয়েছে ইজরায়েল এবং আমেরিকা। প্রাণ হারিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেই। তারপর থেকেই মধ্যপ্রাচ্যে উত্তপ্ত পরিস্থিতি। ইজরায়েলের উপর হামলা চালিয়ে যাচ্ছে ইরান। পাশাপাশি মধ্যপ্রাচ্যে আমেরিকার ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে। আর এমন যুদ্ধ পরিস্থিতিতে ভারতের একাধিক এয়ারপোর্টে বিমান ক্যানসেল করা হয়েছে। আর সেই তালিকায় রয়েছে কলকাতা বিমানবন্দরের কিছু ফ্লাইটও। 

    যতদূর খবর, এ দিন কলকাতা থেকে একাধিক বিমান ক্যানসেল হয়েছে। আর সেই তালিকাটা হল এমন-

    গোটা ভারতেই এমন পরিস্থিতিত
    আর শুধু কলকাতা বিমানবন্দর নয়, দিল্লি থেকে শুরু করে দেশের একাধিক এয়ারপোর্ট থেকে আজ ফ্লাইট ক্যনসেল করা হয়েছে। বিশেষত, দুবাইমুখী এবং দুবাই থেকে ভারতে আসা ফ্লাইটেই সমস্যা হচ্ছে। 

    আসলে ইরানের টার্গেট রয়েছে দুবাইও। এমনকী রবিবার ইরানের মিসাইল আছড়ে পড়েছে দুবাই এয়ারপোর্টেও। আর এমন পরিস্থিতিতে বন্ধ হয়ে গিয়েছে মধ্যপ্রাচ্যের আকাশপথ। আর তাতেই বিপত্তি। বাতিল করা হয়েছে একাধিক ফ্লাইট।

    মাথায় রাখতে হবে যে বিশ্বের একাধিক দেশে যেতে গেলে দুবাই এয়ারপোর্ট ভায়া হয়ে যেতে হয়। আর সেখানে সমস্যা দেখা দেওয়ার জন্য ব্যাপক প্রভাব পড়ছে বিমান চলচলে। দুবাইতে প্রচুর যাত্রী আটকে রয়েছেন। 

    প্রসঙ্গত, সোমবার দুবাই, মাসকট, আবুধাবি, দাম্মান ও দোহাগামী ৩২টি বিমান বাতিল রয়েছে। একাধিক এয়ারলাইন্স সিদ্ধান্ত নিয়েছে বিমান বাতিল করার। যার ফলে যাত্রী হয়রানি চরমে উঠেছে।  

    কী জানিয়েছে দুবাই প্রশাসন? 
    বর্তমান পরিস্থিতি নিয়ে মুখ খুলেছে দুবাই প্রশাসন। তারা জানিয়েছে যে সংযুক্ত আরব আমিরশাহির বিভিন্ন এলাকায় যে হামলা হয়েছে, তা সফল ভাবে প্রতিরোধ করেছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। তবে এখনও পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। পাশাপাশি কিছু বিমান বাতিল করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। যেই কারণে বিশ্বজুড়ে কয়েক হাজার যাত্রী আটকে পড়েছেন। ফ্লাইট ট্র্যাকিং সংস্থা FlightAware জানিয়েছে, রবিবার পর্যন্ত বিশ্বব্যাপী ২ হাজার ৭০০-র বেশি উড়ান বাতিল হয়েছে। সেই সঙ্গে ১২ হাজার ৩০০-র বেশি উড়ান দেরিতে চলছে। যার ফলে যাত্রী হয়রানির শেষ থাকছে না। এখন দেখার পরিস্থিতি কবে ঠিক হয়।
     

     
  • Link to this news (আজ তক)