• জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক রাজ্যের নির্বাচন কমিশনের
    দৈনিক স্টেটসম্যান | ০২ মার্চ ২০২৬
  • সংশোধিত সূচি অনুযায়ী, দিনের প্রথমার্ধে কমিশনার, আইজি, ডিআইজি, জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে আলোচনা হবে। দুপুর ২টো থেকে ৫টা পর্যন্ত চলবে দ্বিতীয় দফার বৈঠক। বিকেল ৫টা থেকে ৬টা পর্যন্ত মুখ্য নির্বাচনী আধিকারিক, স্টেট পুলিশ নোডাল অফিসার (এসপিএনও) ও সিএপিএফ নোডাল অফিসারের সঙ্গে পৃথক পর্যালোচনা বৈঠক নির্ধারিত রয়েছে। সন্ধ্যার পর বিভিন্ন দপ্তরের প্রধান ও নোডাল অফিসারদের সঙ্গেও আলোচনা হবে।

    কমিশন সূত্রে জানা গিয়েছে, এই গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত থাকবেন সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার, ডেপুটি নির্বাচন কমিশনার, ডিরেক্টর জেনারেল, প্রিন্সিপাল সেক্রেটারি ও সেক্রেটারি-সহ শীর্ষ আধিকারিকরা।

    ইতিমধ্যেই রাজ্যে পৌঁছে গিয়েছে ৪৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। সোমবার থেকেই তারা জেলায় জেলায় টহল শুরু করবে। বৈঠকে আইনশৃঙ্খলা পরিস্থিতি, বাহিনী মোতায়েন, সংবেদনশীল বুথ চিহ্নিতকরণ, কেন্দ্রীয় বাহিনীর রুটম্যাপ এবং ভোটার তালিকা সংশোধন-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে।

    উল্লেখ্য, গত শনিবার এসআইআর পরবর্তী চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। তবে ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জন ভোটারের নাম এখনও ‘বিবেচনাধীন’ রয়েছে, কারণ তাঁদের নথি সংক্রান্ত জটিলতার নিষ্পত্তি হয়নি। ফলে বিপুল সংখ্যক ভোটারের ভবিষ্যৎ ঘিরে রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষের কৌতূহল ক্রমেই বাড়ছে।

     
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)