• হোলির দিন কমছে পরিষেবার সংখ্যা, ইডেনে সেমি ফাইনালের জন্য থাকছে স্পেশাল মেট্রো
    এই সময় | ০২ মার্চ ২০২৬
  • দোলের দিন সকাল থেকে পরিষেবা পাওয়া যাবে না বলে আগেই জানিয়েছিল কলকাতা মেট্রো। হোলির দিনও (৪ মার্চ) কমছে মেট্রো পরিষেবার সংখ্যা। সোমবার একটি বিজ্ঞপ্তি দিয়ে বিস্তারিত জানালেন মেট্রো কর্তৃপক্ষ।

    ব্লু লাইনে ২৭২-এর বদলে হোলির দিন মোট ১৯৪টি পরিষেবা পাওয়া যাবে। এর মধ্যে ৯৭টি আপ লাইনে এবং ৯৭টি ডাউন লাইনে। তবে দিনের প্রথম মেট্রো ও শেষ মেট্রো ছাড়ার সময়ে কোনও পরিবর্তন করা হয়নি।

    ওই দিন ইডেন গার্ডেন্সে আইসিসি টি-২০ ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালের ম্যাচ রয়েছে। সেই কারণে এসপ্ল্যানেড মেট্রো স্টেশন থেকে একটি স্পেশাল মেট্রো চালানো হবে। এসপ্ল্যানেড থেকে দক্ষিণেশ্বর এবং এসপ্ল্যানেড থেকে কবি সুভাষের দিকে একটি করে ট্রেন চলবে। ট্রেনটি ছাড়বে রাত ১১.১৫ মিনিটে। শুধুমাত্র এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে টিকিট কাউন্টার খোলা থাকবে।

    হোলির দিন গ্রিন লাইনে ২২৮টির বদলে ১৮৬টি (৯৩টি আপ + ৯৩টি ডাউন) পরিষেবা মিলবে। দিনের প্রথম মেট্রো ও শেষ মেট্রো ছাড়ার সময়ে কোনও পরিবর্তন করা হয়নি।

    এই শাখায় ১২০টির বদলে ৯২টি ট্রেন চলবে। এর মধ্যে ৪৬টি আপ ও ৪৬টি ডাউন লাইনে মিলবে। দিনের প্রথম মেট্রো সময় অপরিবর্তিত থাকবে।

    নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দর থেকে পর্যন্ত শেষ মেট্রো ছাড়বে রাত ৮.৫৮ মিনিটে। জয় হিন্দ বিমানবন্দর থেকে নোয়াপাড়া পর্যন্ত শেষ মেট্রো ৯.১৮ মিনিটে।

    এ ছাড়া অরেঞ্জ ও পার্পল লাইনে মেট্রোর সময়সূচি অপরিবর্তিত থাকছে।

  • Link to this news (এই সময়)