• Breaking News Live: ‘হোটেলের আশপাশেই বিস্ফোরণ, সাংঘাতিক ভয় পেয়েছিলাম’, যুদ্ধবিধ্বস্ত দেশ থেকে ফিরে জানালেন তরুণ
    এই সময় | ০৩ মার্চ ২০২৬
  • ইজ়রায়েল-ইরান সংঘাতের জেরে গত কয়েকদিন ধরে বিমান চলাচলে ব্যাপক প্রভাব পড়ে। বিমান চলাচল ফের চালু হওয়ার পর সোমবার রাতে আবু ধাবি থেকে প্রথম বিমানটি বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে । একজন যাত্রী বলেন, ‘খুবই ভয় লাগছিল এই ক’দিন। এয়ারলাইন্স আমাদের একটি হোটেলে রেখেছিল আর সেই হোটেলের আশেপাশেই বিস্ফোরণ হচ্ছিল। ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ছিল। চারদিকেই বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছিল। অবশেষে দেশে ফিরে আসতে পেরে খুশি।’

    রাতের অন্ধকারে কাটারি ও ভোজালি নিয়ে এলাকায় তিন জনকে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয়েছিল স্থানীয়দের। দুষ্কৃতী সন্দেহে স্থানীয়রা তাদের তাড়া করলে একজন ধরা পড়ে যায়। অপর দু’জন কোনওক্রমে ছুটে পালিয়ে যায়। ধৃত ব্যক্তিকে সঙ্গে নিয়ে তার শাস্তির দাবিতে পথ অবরোধ শুরু করেন স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে সন্দেহজনক ওই ব্যক্তিকে আটক করে। সোমবার রাতে ঘটনাটি ঘটে বাঁকুড়ার ৪ নম্বর ওয়ার্ডের সেকেন্ড ফিডার রোড বস্তিতে।

    এ বারে উষ্ণ দোল কাটাতে চলেছে দক্ষিণবঙ্গ। দক্ষিণবঙ্গে চড়া রোদের দাপট সকাল ৯ টা থেকে। বেলা ১২ টা থেকে বিকেল ৩টে পর্যন্ত গনগনে গরম অনুভূত হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। সঙ্গে দোসর আপেক্ষিক আর্দ্রতাজনিত জলীয় বাষ্পের বাড়াবাড়ি। উত্তরবঙ্গে আগামিকাল হোলির দিন থেকেই ক্রমান্বয়ে উর্ধ্বমুখী পারদ।

  • Link to this news (এই সময়)